Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিজয় হাজারে ট্রফির ম্যাচে রোহিতের সেঞ্চুরির পরেই ঘটল এই ঘটনা (Rohit Sharma)।
বিজয় হাজারে ট্রফিতে রোহিতের ঝোড়ো ইনিংস (Rohit Sharma)
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে এখন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই খেলা চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মা। তারপর তাঁর কেরিয়ার নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। এমন কি ফিটনেস নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। কিন্তু সব প্রশ্নের উত্তর হিটম্যান নিজস্ব স্টাইলে পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে। একের পর এক ইনিংস যেন সমালোচকদের জন্য একেকটা জবাব। বোর্ডের নির্দেশে বিজয় হাজারে ট্রফিতে খেলতে হচ্ছে তাঁকে। কিন্তু এখানেও রয়েছেন স্বমহিমায়। ৯৪ বলে ১৫৫ রানের ইনিংস খেলে মুখ বন্ধ করিয়েছেন সমালোচকদের। তার সেঞ্চুরির পর চুপ থাকেনি সমর্থকরা। গ্যালারি থেকে হেড কোচকে খোঁচা দিলেন তাঁরা (Rohit Sharma)।
লিস্ট ‘A’ ক্রিকেটে রোহিতের কেরিয়ারের এটাই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। ৬২ বলে সেঞ্চুরি করে ফেলেন তিনি। ৯৪ বলে ১৫৫ রান করে আউট হন। তাঁর ইনিংসে চার চয়ের বন্যা বয়ে গেছে। বিপক্ষ দলের বোলারদের নিয়ে যেন উপহাস করছিলেন রোহিত। রোহিতের খেলা দেখার জন্য সওয়াই মান সিং স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন প্রায় ১২ হাজার সমর্থক। তাদের জন্য বড়দিনের বড় উপহার দিলেন হিটম্যান। আর তার রিটার্ন গিফট হিসেবে তাঁরা স্থানীয় ভাষায় রব তোলেন, ‘ডাল বাটি চুর্মা, রোহিত শর্মা সুরমা।’

শুধু তাই নয়, অনেকেই দাবি তুলেছিলেন গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্কে অবনতির কারণেই রোহিতকে অবসর নিতে হয়েছে। সেই কারণেই হঠাৎ করে টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়ান। দক্ষিণ আফ্রিকা সফরেও এমন কিছু মুহূর্ত ক্যামেরা বন্ধি হয়েছে যা দেখে এই ধারণা সমর্থকদের মধ্যে আরও দৃঢ় হয়েছে। যদিও এই বিষয়ে কোনও পক্ষই স্পষ্ট করে কখনও কিছু বলেননি (Rohit Sharma)।

আরও পড়ুন: Bengal: বিজয় হাজারেতে বাংলার রুদ্ধশ্বাস জয়
ODI দলের হয়ে খেলার সময়েও নাকি বিরাট-রোহিতের সঙ্গে বেশি কথা বলতেন না গৌতম গম্ভীর, এমনটাই জানা গিয়েছিল একাধিক রিপোর্টে। যদিও এর সত্যতা যাচাই করেনি কেউ। তবে সেই ধারণার উপর ভিত্তি করেই রোহিতের সেঞ্চুরির পরে গম্ভীরকে খোঁচা দিতে ছাড়েননি ভক্তরা। তাই জয়পুরে স্টেডিয়ামে উপস্থিত ভক্তরা রব তোলেন, ‘গৌতম গম্ভীর কোথায়? দেখছ তো?’
সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। রোহিতের পাশাপাশি বিজয় হাজারে ট্রফির প্রথম দিনে দাপট দেখিয়েছেন বিরাট কোহলিও। দিল্লির হয়ে ম্যাচে ১০১ বলে ১৩১ রানের ইনিংস খেলেন। দুই কিংবদন্তি আজও প্রমাণ করছেন বয়স তাঁদের কাছে শুধুমাত্র একটা সংখ্যা মাত্র। ফরম্যাট বদলালেও তাঁদের রানের খিদে বদলায় না (Rohit Sharma)।


