Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিসিসিআই-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে জোর বিতর্ক (Rohit Sharma)।
রোহিতের জায়গায় গিলের নাম (Rohit Sharma)
ভারতীয় ক্রিকেটের অনুষ্ঠান মানেই আলোর উৎসব। কিন্তু সেই ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন অনুষ্ঠানেই নেমে এল অন্ধকার। সেই অন্ধকার ছাপিয়ে গেল আলোকে। অনুষ্ঠানের পর থেকেই বিতর্ক এখন ভারতীয় ক্রিকেটের অন্দরে (Rohit Sharma)।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্টি এই মহাবিতর্কের। বেমাউল ভুলে যাওয়া হলো ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার নাম। তাঁর জায়গায় লেখা রয়েছে ভারতের বর্তমান ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলের নাম। যা গোটা অনুষ্ঠানের তাল কেটেছে। রোহিতের এই অসম্মান সহ্য করতে না পেরে সমর্থকরা একহাত নিতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।
ভারতীয় দলে অধিনায়ক হিসেবে এবং ব্যাটার হিসেবে রোহিত শর্মার অবদান অনস্বীকার্য। যার মধ্যে উল্লেখযোগ্য দুই ট্রফি রয়েছে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জেতে রোহিতের নেতৃত্বে। কিন্তু তাঁর নাম কীভাবে ভুল হয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের? রোহিতের নেতৃত্বেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত (Rohit Sharma)।

যে মঞ্চ সাজানো ছিল গৌরবের গল্প বলার জন্য, সেখানে একদিকে আলোয় সজ্জিত মঞ্চ, চারদিকে করতালির শব্দ। সেই মঞ্চে ভারতীয় ক্রিকেটের সোনালি মুহূর্তগুলোকে স্মরণ করার কথা সেই মঞ্চে বোর্ডের অসাবধানতার ফলে ইতিহাস স্মরণে লেগে গেল কালির দাগ। অনেক সময় পরিসংখ্যানে ভুল হয় কিন্তু ইতিহাসের নায়ককে ভুলে গেল বোর্ড? যে ব্যাটে ভর করে একাধিক ম্যাচ জিতেছে ভারত সেই নায়কের নাম মুছে যাওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত তাঁর সমর্থকরা। এই কারণে উঠেছে প্রতিবাদের ঝড়।
আরও পড়ুন: CM Rally: ভোট ঘোষণার পরের দিনই পথে মমতা, কড়া চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমোর
হিটম্যানের ভক্তরা বোর্ডকে অভিযুক্ত করেছেন সরাসরি। রোহিতের প্রতি বিসিসিআই শ্রদ্ধাশীল নয় বলে উল্লেখ করেন করেন ভক্তদের একাংশ। সমর্থকদের প্রশ্ন শুভমান গিল ভবিষ্যতের অধিনায়ক। কিন্তু তাঁকে প্রাধান্য দিতে গিয়ে কেন রোহিতকে অসম্মান? শুভমন গিল ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনা। তবে সেই উজ্জ্বলতায় কি এইভাবে ঢেকে দেওয়া যায় অতীতের নায়কের নাম? ক্রিকেট শুধু রেকর্ডের খেলা নয় বরং সেখানে জড়িয়ে আছে ক্রিকেট স্মৃতি, কৃতজ্ঞতা, সম্মান এবং উত্তরাধিকার। বোর্ডের পক্ষ থেকে এখনও কিছু জানা না গেলেও সমর্থকদের ক্ষোভ প্রশমিত হবে না সহজেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা (Rohit Sharma)।


