Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একদিনের ক্রিকেটে নিজের পরবর্তী পদক্ষেপের কথা জানালেন রোহিত শর্মা (Rohit Sharma)। ইরফানের সঙ্গে আলোচনায় উঠে এলো সেই বক্তব্য।
অবসর প্রসঙ্গে আলোচনা (Rohit Sharma)
ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়ে এসেছে আরও কঠিন ফার্নেস পরীক্ষা। যার নাম ব্রঙ্কো টেস্ট। সেই টেস্টে পাশ করলে তবেই ভারতীয় দলের দরজা খুলবে ক্রিকেটারদের জন্য। সম্প্রতি সেই টেস্টে অংশ নিয়ে গোটা দল সহ রোহিত শর্মা। সেই ফিটনেস পরীক্ষায় শুধু পাশ করেছেন তিনি তা নয়, ‘হিটম্যানের’ ফিটনেসে খুশি বোর্ড (Rohit Sharma)।
বিরাট কোহলি আর রোহিত শর্মাকে দেখা যাবে ভারত অস্ট্রেলিয়া সিরিজে। তবে তার আগে রোহিত শর্মার ফিটনেসকে নিয়ে কিছু জল্পনা তৈরি হয়েছিল। তবে একদিনের ক্রিকেট থেকে অবসসরের সম্ভাবনা তিনি উড়িয়ে দিয়েছেন। ইরফান পাঠানের সাথে আলোচনা হয় তার। আর সেখানেই হিটম্যান জানান টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও, যতদিন পারবেন একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। তবে ইরফান পাঠানের মোতে তারা কতটা গেম টাইম পাবে সেটাই প্রশ্ন।

ইরফান পাঠান বলেন ‘নতুন ফিটনেস টেস্ট মোটেই সহজ না আর সেটা ক্লিয়ার করতে পারলে বুঝতে হবে তার ফিটনেস লেভেল খুবই ভাল। ওর ভবিষৎ পরিকল্পনা জানার জন্য ওকে ফোন করেছিলাম, অনেকক্ষণ কথা হয়েছে ওর সাথে। ও খেলা চালিয়ে যেতে চায়। প্লেয়ার যতক্ষণ ফিট আছে, বয়স পার্থক্য গড়তে দেয় না। কিন্তু ওর গেম টাইম পাওয়া চ্যালেঞ্জিং হবে। ভারতের হয়ে খেলার সময় মনে হয় না মোটিভেশনের কোনও অভাব হবে ওর (রোহিত শর্মা)। সেটা রোহিত হোক, বা বিরাট কোহলি বা মহম্মদ সামি। তবে ওরা কতটা গেম টাইম পাবে এবং কতদিন খেলা চালিয়ে যেতে পারবে, সেটাই হলো প্রশ্ন।’ তার কারণ হিসেবে ইরফান পাঠান বলেন টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তারা (Rohit Sharma)।
আরও পড়ুন: Weather Kolkata: হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর!
বেশ কিছুদিন ক্রিকেটে চর্চায় রয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। ইরফান পাঠানের মতে বুমরা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সময় না করা। ইরফান পাঠান অজি পেসার কামিন্সের আসন্ন বেশ কিছু ম্যাচ না খেলার প্রসঙ্গ টেনে বলেন ‘আপনারা নিশ্চয়ই শুনেছেন, অ্যাশেজের জন্য নিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ম্যানেজ করবেন প্যাট কামিন্স। তাই তার আগে বেশ কয়েকটা ম্যাচে তাকে দেখা যাবে না। কিন্তু অ্যাশেজের মধ্যে কি কামিন্স নিজের ওয়ার্কলোড নিয়ে ভাববে?’
পাঠান সেই বিষয়ে প্রশ্ন রেখে আরও বলেন ‘বিষয়টা নিয়ে খুব চর্চা চলছে। মানছি সবাই এত ক্রিকেট খেলে, ওদের ওয়ার্কলোড সামলাতে হবে। কিন্তু সেটা সিরিজ চলাকালীন নয়। তাহলে রেজাল্ট পাওয়া যাবে না (Rohit Sharma)।’


