Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শতরানের মধ্যে মোট ৮০ রান রোহিত করেছেন চার, ছয় মেরেই। এর থেকেই বোঝা যাচ্ছে, তিনি কতটা আগুনে মেজাজে রয়েছেন (Rohit Sharma)।
ব্যাট হাতে নির্বাচকদের বার্তা (Rohit Sharma)
রোহিত শর্মার কাছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র। তিনি আবারও ব্যাট হাতে প্রমাণ করলেন যে এখনও ফুরিয়ে যাননি। এই মুহূর্তে ওয়ানডে ফরম্যাটে এক নম্বর ব্যাটার তিনি। আর সেটাই বুঝিয়ে দিলেন সিকিমের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে জয়পুর ম্যাচে। রোহিতের এই বিধ্বংসী সেঞ্চুরি দেখে নিঃসন্দেহে তাঁর সমালোচকদের চোখ কপালে উঠবে। আবার কারোর কারোর মতে এই বার্তা নির্বাচকদের জন্যও ছিল। মাত্র ৬২ বলে আক্রমণাত্মক মেজাজে সেঞ্চুরি পূর্ণ করেন হিটম্যান। শতরানের মধ্যে ৮০ রান এসেছে শুধু চায় ছয় থেকে (Rohit Sharma)।

রোহিত প্রথম উইকেটে অঙ্গকৃষ রঘুবংশীর সঙ্গে ১৯.৪ ওভারে ১৪১ রান যোগ করেন। রঘুবংশী ৫৮ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন। রোহিত অবশ্য নিজের আগুনে মেজাজে ব্যাট করে চলেন। তিনিশেষবার ২০১৮ সালে মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলেছিলেন। তিনি এর আগে ২৭ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। ছয় মেরে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন। এরপর পরবর্তী ৩৫ বলে সেঞ্চুরি। শেষ পর্যন্ত রোহিত ৯৪ বলে ১৫৫ করে সাজঘরে ফেরেন। তাঁর ইনিংসে রয়েছে ১৮টি চার এবং ৯টি ছয়। ১২৬ রান এসেছে চার ছয় থেকে (Rohit Sharma)।

রোহিতের ব্যাট দেখার জন্য দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তাঁকে ব্যাট করতে দেখার জন্য হাজির ছিলেন ১০,০০০-এরও বেশি দর্শক। কিংবদন্তি ব্যাটার তাঁদের নিরাশ করেননি। শুরু থেকেই তিনি আক্রমণাত্মক মেজাজে ছিলেন এবং সিকিমের বোলিং আক্রমণকে এক প্রকার উপহাসে পরিণত করেন। ছিনিমিনি খেলেন তাঁদের বোলিং নিয়ে। সিকিমের বিরুদ্ধে রোহিতের এই ৬২ বলে শতরান তাঁর ৫০ ওভারের ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরি। এই ম্যাচের আগে বিজয় হাজারে ট্রফিতে রোহিতের নামে মাত্র একটি সেঞ্চুরি ছিল, যা তিনি করেছিলেন তাঁর বিজয় হাজারে ট্রফি অভিষেক ম্যাচে ২০০৮ সালে।
আরও পড়ুন: Russias Moscow: মস্কোয় রক্তাক্ত বুধবার, ৪৮ ঘণ্টার মধ্যে দু’বার বিস্ফোরণ
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য রোহিত শর্মা বিজয় হাজারে ট্রফিতে খেলছেন। এই টুর্নামেন্টে তিনি মাত্র ২টি ম্যাচই খেলবেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি থেকে, যেখানে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখযোগ্য, BCCI টিম ইন্ডিয়ার সব খেলোয়াড়কে বিজয় হাজারে ট্রফিতে অন্তত ২টি ম্যাচ খেলতে নির্দেশ দিয়েছে। সেই কারণেই রোহিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন (Rohit Sharma)। তবে এই আগুনে জবাব কি শুধু নিজেকে তৈরি রাখতে নাকি এর ভিতর লুকিয়ে আছে নির্বাচক ও হেড কোচেকে প্রচ্ছন্ন জবাব?


