Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গতকালই পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে চলেছে (Salman Ali Agha)।
ঘুরিয়ে PCB-কেই দুষলেন সলমন আলি আঘা (Salman Ali Agha)
বাংলাদেশ ইস্যুতে তাদের পাশে দাঁড়িয়ে আইসিসি-কে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিতে থাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও পাকিস্তানের সব খেলা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় তবু তারা ম্যাচ বয়কটের কথা বলতে থাকে বারবার। অবশেষে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয় যে সরকার পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিলেও পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে। তারপরেই পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সলমন আলি আঘা স্পষ্ট জানিয়েছেন এই সিদ্ধান্ত তাদের নয়। সরকার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের। যার পরেই আবার নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে (Salman Ali Agha)।
বাংলাদেশ নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের ভেন্যু পাল্টানোর আবেদন জানায় আইসিসি-কে কিন্তু তাদের সেই আবেদন উড়িয়ে দেয় আইসিসি। এরপর থেকেই পাকিস্তানের তরফে বারবার হুঁশিয়ারি দেওয়া হয় আইসিসি-কে। কিন্তু এখানে বিশেষ ভাবে উল্লেখ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসি-কে কিছু জানানো হয়নি বরং পাকিস্তান সরকারের পক্ষ থেকে পোস্ট করে জানানো হয়েছে পাকিস্তানের ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত। পাকিস্তানের পক্ষ থেকে এও স্পষ্ট করে জানানো হয়নি যে বিশ্বকাপে ফাইনাল বা সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে হয় তবে সেক্ষত্রে পাকিস্তান কী করবে। নেটিজেনদের মতে আইসিসি-র যেকোন বড় টুর্নামেন্টে ভারতের সামনে প্রায় প্রত্যেকবারই পর্যদুস্ত হতে হয়েছে পাকিস্তানকে আর সেই লজ্জার হাত থেকে বাঁচতে এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

পাকিস্তান এ বার রয়েছে বিশ্বকাপের গ্রুপ A-তে। সবকটাই ম্যাচ তারা ভারতে খেলবে, একমাত্র পাকিস্তান ম্যাচটা খেলা হবে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে। পাকিস্তান অবশ্য তাদের সব ম্যাচ খেলবে কলম্বোতেই। যেকোনও বিশ্বকাপেই মেগা ম্যাচের দিকে সবসময় সকলের নজর থাকে। এর অন্যতম কারণ হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই ও বিপুল আয়। প্রত্যেক প্লেয়ারেরই স্বপ্ন থাকে এই ম্যাচটা খেলা। এ বার এই বিষয়ে মুখ খুললেন সলমন আলি আঘা।

এবার এই বয়কট ইস্যুতে মুখ খুললেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপে যাচ্ছি। এটা আমাদের সিদ্ধান্ত নয়, আমরা কিছু করতে পারব না। ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত আমাদের নয়, ফলে আমরা কিছু করতে পারব না। আমাদের সরকার যা করবে, PCB-র প্রধান যা বলবেন আমাদের সেটা মানতে হবে (Salman Ali Agha)।’
এই মুহূর্তে বিশ্বকাপের প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত পাকিস্তান। সেই সিরিজ জয় পাকিস্তানকে আলাদা করবে আত্মবিশ্বাস যোগাবে। তবে অস্ট্রেলিয়া তাদের পূর্ণ শক্তি নিয়ে নামেনি, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের বহু প্রাক্তন ক্রিকেটার এবং সমর্থকরা।
আরও পড়ুন: Mamata Banerjee: এসআইআর ইস্যুতে দিল্লির রাস্তায় নামলেন মমতা
আইসিসি পাকিস্তানের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে। সেখানে বলা রয়েছে কোনও চুক্তিবদ্ধ দল যদি বেছে বেছে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় তবে সেটার ফল হতে পারে সুদূরপ্রসারী। আইসিসি তাদের এক বিবৃতিতে এও জানায় পাকিস্তানের এই সিদ্ধান্তের পর লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী হতাশ হবেন যার মধ্যে রয়েছেন পাকিস্তানের সমর্থকরাও। আইসিসি-র সেই বিবৃতিতে এও জানানো হয়েছে এর ফলে পাকিস্তানকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। আইসিসি-রও বিপুল অঙ্কের ক্ষতি হতে চলেছে যদি ভারত পাকিস্তান ম্যাচ না হয় তবে সেই ক্ষতির ধাক্কা আইসিসি সামলে উঠতে পারলেও পাকিস্তানের যে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হবে তাতে পাকিস্তানের কোমর ভেঙে যাবে বলেই মনে করছেন ক্রিকেট এক্সপার্টরা (Salman Ali Agha)।


