Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়াশিংটনে ৪ ফেব্রুয়ারির গ্লোবাল মিনারেলস কনফারেন্সে আমন্ত্রণ পেল না পাকিস্তান। অথচ এই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(Pak Minerals)। গত কয়েক মাস ধরেই পাকিস্তান বিরল খনিজ বা রেয়ার আর্থ মিনারেলস দেখিয়ে আমেরিকার দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে আসছে।
পাকিস্তানের বার্তা (Pak Minerals)
গত বছর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে একটি বাক্সে করে বিরল খনিজ উপহার দেন। বার্তাটি ছিল স্পষ্ট পাকিস্তান নিজেকে বিশ্ব খনিজ বাজারে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তুলে ধরতে চায়।
‘খনিজ কার্ড’ খেলায় পাকিস্তান (Pak Minerals)
গত এক বছরে ইসলামাবাদ বারবার দাবি করেছে যে তাদের কাছে বিপুল পরিমাণ রেয়ার আর্থ ও খনিজ মজুত রয়েছে। চিনের ওপর নির্ভরতা কমাতে চাওয়া আমেরিকা ও তার মিত্রদের জন্য এগুলি বিকল্প উৎস হতে পারে বলেও দাবি তাদের। সেনাপ্রধান মুনিরসহ শীর্ষ আধিকারিকরা পাকিস্তানের খনিজ সম্ভাবনার কথা জোর দিয়ে বলেছেন এবং মার্কিন খনন সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্বের প্রস্তাবও দেওয়া হয়। প্রচেষ্টার পিছনে লক্ষ্য ছিল বিশ্ব খনিজ প্রতিযোগিতায় পাকিস্তানকে একটি বিশ্বাসযোগ্য ও গুরুত্বপূর্ন অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করা।
তবু কেন আমন্ত্রণ নেই? (Pak Minerals)
সব প্রচেষ্টা সত্ত্বেও কনফারেন্সে পাকিস্তানের নাম নেই, অথচ ভারত আমন্ত্রিত। বিষয়টি শুধু খনিজ সম্পদের নয়, এর পেছনে রয়েছে বৃহত্তর ভূরাজনৈতিক বাস্তবতা। পাকিস্তান দীর্ঘদিন ধরে আমেরিকার সঙ্গে সম্পর্ক নিরাপত্তাকেন্দ্রিক রেখেছে। এখন তারা অর্থনৈতিক ভূ-কৌশলের দিকে ঝুঁকতে চাইলেও তাদের উপর আস্থার ঘাটতি রয়েছে ওয়াশিংটনের। রাজনৈতিক অস্থিরতা, ঘন ঘন সরকার পরিবর্তন, অসামরিক-সামরিক টানাপোড়েন এবং বিনিয়োগ সুরক্ষা নিয়ে অনিশ্চয়তা মার্কিন নীতিনির্ধারকদের আস্থা কমিয়েছে।
আরও পড়ুন: Bangladesh: নির্বাচনের আগে বাংলাদেশে গুরুতর প্রশ্ন বিএনপি-র, উঠল ভোটার স্থানান্তরের অভিযোগ
আলোচনার টেবিল দূরের স্বপ্ন (Pak Minerals)
প্রায় ৬ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ ও মার্কিন স্ট্র্যাটেজিক মেটালসের সঙ্গে ৫০০ মিলিয়ন ডলারের চুক্তির দাবি সত্ত্বেও, দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নে পাকিস্তানের সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই খনিজের বাক্স উপহার দিলেও, ওয়াশিংটনের টেবিলে জায়গা পাওয়া এখনও দূরের স্বপ্ন।



