Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্যামসাং গ্যালাক্সি ভারতের বাজারে আনতে চলেছে তাদের নতুন ৫জি ফোন। সম্ভাব্য দাম হতে চলেছে ২০ হাজারের কম (Samsung Galaxy Phones)। সম্ভাব্য স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনের বেস মডেলে থাকতে পারে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। এই বেস মডেলের দাম হতে পারে ১৮,৯৯৯ টাকা।
Samsung Galaxy Phones
ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন এ১৭ ৫জি। যাতে রয়েছে আকর্ষণীয় কিছু ফিচার। আনুষ্ঠানিক ভাবে এই ফোন কবে ভারতে লঞ্চ হবে তা নির্দিষ্ট ভাবে জানা না গেলেও শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোন তিনটি স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে চলেছে। আনুষ্ঠানিক লঞ্চের এই ফোনের তিনটি ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে (Samsung Galaxy Phones)।
সম্ভাব্য খবর অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনের বেস মডেলে থাকতে পারে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। এই বেস মডেলের দাম হতে পারে ১৮,৯৯৯ টাকা। এরই ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও লঞ্চ হবে। যার দাম হতে পারে ২০,৪৯৯ টাকা (Samsung Galaxy Phones)।

স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোন ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৩,৪৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোন কেনা যাবে ২০ হাজার টাকার কমেই।
আরও পড়ুন : Salman Khan: পেলেন না প্রকৃত ভালোবাসা! বড় আক্ষেপ সলমনের
সম্ভাব্য ফিচার (Samsung Galaxy Phones)
স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের এই ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির Infinity-U Super AMOLED ডিসপ্লে থাকতে পারে বলেই জানা যাচ্ছে। যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে।
স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনে ডুয়াল সিমের সাপোর্ট থাকতে পারে। ইউজাররা অ্যান্ড্রয়েড ১৫-র সাপোর্ট পাবেন এই স্যামসাং গ্যালাক্সির এই ফোনে।
এই ফোনে স্যামসাংয়ের ৫এনএম অক্টা-কোর Exynos 1330 চিপসেট থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো আর জলে এই ফোন নষ্ট হবে না সহজে।
সম্ভবত ফোনের সাইডের অংশে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর সাহায্যে ইউজাররা ফোন আনলক করতে পারবেন।
সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সহ থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনের স্ক্রিনের উপর ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গেছে (Samsung Galaxy Phones)।


