Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রিয়ালিটি শো ‘বিগ বস ১৯’ (Bigg Boss 19) এবছর শুরু হয়েছে একেবারে আবেগঘন চমকপ্রদ মুহূর্ত দিয়ে। শো এর গ্র্যান্ড প্রিমিয়ার শুরু হয় ২৪ শে আগস্ট ২০২৫। যেখানে সঞ্চালকের আসনে ছিলেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। অনুষ্ঠান শুরু হতে আসে পরিচয় পর্ব । যেখানে প্রতিযোগী তানিয়া মিত্তলের সঙ্গে কথোপকথনের সময় নিজের প্রেম জীবন নিয়ে অকপট হলেন সলমন খান (Salman Khan)। কী বললেন অভিনেতা ? তাঁর জীবনে ভালোবাসা অসম্পূর্ণ রয়ে গিয়েছে ? আর কী কী বললেন সলমন ?
অসম্পূর্ণ থাকা (Salman Khan)
‘বিগ বস ১৯’ এর প্রতিযোগী তানিয়া মিত্তল একজন কনটেন্ট ক্রিয়েটর। তিনি সঞ্চালক সলমন খানের (Salman Khan) সাথে কথোপকথনের সময় বলেন,”সত্যিকারের ভালোবাসা অনেকের জীবনে অসম্পূর্ণ থেকে যায়।” জবাবে সলমন বলেন,”সত্যি কারের ভালোবাসা কি, তা তিনি জানেন না। কারণ তা তাঁর জীবনে কখনও আসেনি।” অর্থাৎ না কোনও সত্যিকারের ভালোবাসা হয়েছে, না কোনও অসম্পূর্ণতা আছে। কিছুই হয়নি সলমনের জীবনে।

স্বীকারোক্তি
সলমনের এই স্বীকারোক্তি শুনে প্রতিযোগীরা যেমন অবাক হয়ে যান, তেমনি দর্শকরাও আবেগে ভাসেন। এতদিন ধরে বিভিন্ন ম্যাগাজিন , মিডিয়ার শিরোনামে সলমনের একাধিক সম্পর্কের কথা থাকলেও , এই প্রথমবার অভিনেতা নিজের প্রেম সম্পর্কে স্পষ্ট জবাব দিলেন। অর্থাৎ অভিনেতা স্পষ্ট ভাষায় জানালেন, কখনও জীবনে তিনি প্রকৃত ভালোবাসার অনুভব করেননি। সলমানের এমন বক্তব্যে তাৎক্ষণিক ভাবে দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয় (Salman Khan)।
আরও পড়ুন : Stock Market Holiday: আগামী সপ্তাহে মাত্র চার দিন খোলা থাকবে শেয়ার বাজার! কবে থাকবে ছুটি?
আকর্ষণীয় করে তোলা
অনুষ্ঠানে প্রতিযোগী তানিয়া নিজের ভালোবাসার ফিল্মের নাম উল্লেখ করেন ‘প্রেম রতন ধন পায়ো’ (Prem Ratan Dhan Payo)। এ সময় সলমন তাঁর স্বভাবসুলভ হাসি হেসে আড্ডাটিকে আরও প্রাণবন্ত করে তোলেন। সলমনের এই স্বীকারোক্তি যদিও ব্যক্তিগত , তবুও এক অন্যরকম আবেগ তৈরি করে দর্শকদের মনে। বিগ বসের পর্দায় এরকম অকপট স্বীকারোক্তি বিরল। ‘বিগ বস ১৯ ‘ এর প্রিমিয়ার এপিসোডে তানিয়ার প্রশ্ন এবং সলমনের সরল স্বভাবের উত্তর মুহূর্তে অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করে তুলেছিল। বলা যেতে পারে, এটি মঞ্চকে শুধু বিনোদন নয়, বরং হঠাৎ করে ব্যক্তিগত অনুভূতির প্রকাশ করা দৃশ্য (Salman Khan)।
গুঞ্জন
সলমন খানের ( Salman Khan) নাম বহুবার জড়িয়েছে বলিউডের অনেক অভিনেত্রীর সাথে। সঙ্গীতা বিজলানি, ক্যাটরিনা কাইফ, ঐশ্বর্য রায় প্রমূখ অভিনেত্রীদের সাথে সলমনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল । এমনকি শোনা যায় সঙ্গীতার সাথে তাঁর বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তাঁদের বিয়ে কোনও অজানা কারনে ভেঙে যায়। যদিও প্রকাশ্যে এই গুঞ্জন সম্পর্কে কখনোই মুখ খোলেননি সলমন খান (Salman Khan)। ‘বিগ বস ১৯’ গ্রান্ড প্রিমিয়ার শুরু হয়েছে সলমন খানের সঞ্চালনায়। জানা গিয়েছে, গোটা সিজন সলমনকে সঞ্চালনা করতে দেখা যাবে না। ফারাহ খান ও করণ জোহরের কাঁধে বিগ বসের সঞ্চালনা দায়িত্ব উঠবে বলে শোনা গিয়েছে।


