Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৯ জুলাই অভিষেক ও সংযুক্তা চট্টোপাধ্যায়ের (Abhishek- Sanjukta) ১৭তম বিবাহ বার্ষিকী। আর এই দিনই সংযুক্তা চট্টোপাধ্যায় (Sanjukta Chatterjee) সমাজমাধ্যমে তাঁদের বিয়ের ছবি পোস্ট করে স্মৃতির সাগরে ভাসলেন। তিন বছর আগে এই দিনটি তাঁদের কাছে ছিল পুরো অন্যরকম। নানা রকম পরিকল্পনা করে রাখতেন তাঁরা। সারাদিন কী কী করবেন, কোথায় খেতে যাবেন । অভিষেকের স্ত্রী সংযুক্তার মতে, অভিষেক শারীরিক ভাবে পাশে না থাকলেও, সারাক্ষণই তাঁদের পাশে রয়েছেন।
সচেতন ও দায়িত্বশীল (Sanjukta Chatterjee)
২০২২ সালের পর সংযুক্তার (Sanjukta Chatterjee) জীবনে বড় বদল ঘটে যায়। তাঁদের সেই একসাথে খেতে যাওয়ার বা পরিকল্পনা করা বদলে যায়। আসলে অভিনেতা শুধুমাত্র যে অভিনয় নিয়ে থাকতেন তা নয়, তিনি তাঁর পরিবারের প্রতি সদা দায়িত্বশীল ও সচেতন ছিলেন। আর তার প্রমাণ সমাজমাধ্যমে অভিনেতার শেয়ার করা তাঁদের প্রতিটি মুহূর্তর ছবি।
ভালোবাসা চিরকালীন (Sanjukta Chatterjee)
অভিনেতা অভিষেকের স্ত্রী সংযুক্তা (Sanjukta Chatterjee) ১৭তম বিবাহ বার্ষিকী উপলক্ষে তাঁদের বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেন। তাঁর মতে, ‘মৃত্যুর সাথে ভালোবাসা কখনও মরে না। মৃত্যুর মধ্য দিয়ে ভালোবাসা জয়ী হয়।’ অর্থাৎ অভিনেতা সর্বদাই স্ত্রী ও মেয়ের পাশে রয়েছেন, যেমন আগে থাকতেন, এমনটাই মনে করেন অভিনেতার স্ত্রী। আর এটাও সত্যি যে, মৃত্যুর সাথে সাথে ভালোবাসা কখনও শেষ হয় না। সত্যিকারের ভালোবাসা থেকে যায় আজীবন।
আরও পড়ুন: Salman Khan: বড় আপডেট! বিয়ে করবেন সলমন, হবেন সন্তানের বাবা?
বছর ব্যতিক্রম
প্রতিবছর ৯ জুলাই বিবাহ বার্ষিকীতে তাঁরা অর্থাৎ অভিষেক, সংযুক্তা ও মেয়ে সাইনা কোনও রেস্তোরায় খেতে যেতেন। তবে এ বছরটা তেমন হচ্ছে না বলে জানা যায়। কারণ শোনা গিয়েছে, সংযুক্তা এ বছর ওই দিনটি ছুটি পাননি। তাই তিনি ঠিক করেছেন ১১ জুলাই অর্থাৎ যেদিন তাঁদের বৌভাতের দিন ছিল। সেই দিন কোনও রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবেন।

শুভেচ্ছা বার্তা
সংযুক্তার (Sanjukta Chatterjee) করা পোস্টে এক অনুরাগী লেখেন, ‘তিনি আজ জীবিত নেই, কিন্তু আপনার পাশে সর্বক্ষণই আছেন।’ আবার অন্য এক অনুরাগী লেখেন, ‘যখন ভালোবাসার সাথে ভগবানের শক্তি থাকে, তখন মৃত্যুর পরও ভালোবাসা থেকে যায়।’ তাছাড়াও অনেকেই তাঁদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: Ipshita Mukherjee: আদৃতের জীবনে নতুন ঝড়, শান্ত করতে এন্ট্রি ঈপ্সিতার!
বাবার মুখ উজ্জ্বল
অভিষেক ও সংযুক্তা চট্টোপাধ্যায়ের (Abhishek -Sanjukta) একটি কন্যা সন্তান আছে। নাম সাইনা। তিনিও ধারাবাহিকে অভিনয় করে এত অল্প বয়সেই জনপ্রিয়তা লাভ করেছেন। ইতিমধ্যেই শোনা গিয়েছে, তিনি আবারও ধারাবাহিকে ফিরছেন। অনুরাগীদের বিশ্বাস, সাইনা অভিনয় করে বাবার মুখ উজ্জ্বল করবেন।


