Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি শেয়ার করেছেন । যা দেখে ভক্তদের মন খুশিতে ভরপুর। সাধারণ একটি কেকের ছবি হলেও কেকের ওপর ইমোজি ও ক্যাপশন ইঙ্গিত দিচ্ছে অভিনেত্রীর মা হওয়ার খবর। অভিনেত্রী কী ছবি শেয়ার করলেন? কী লেখা রয়েছে ? সত্যি কী অভিনেত্রী মা হতে চলেছেন ?

কী শেয়ার করলেন? (Parineeti Chopra)
অভিনেত্রী পরিণীতির ( Parineeti) শেয়ার করা ছবিতে দেখা যায় , সাধারণ একটি ভ্যানিলা কেক, কেকের উপর লেখা এক যোগ এক সমান তিন। সাথে ছোট্ট পায়ের ছবি। তিনি ক্যাপশনে লেখেন, “ছোট্ট পৃথিবী আমাদের জীবনে আসতে চলেছে। আমরা কতটা যে ধন্য , তা ভাষায় প্রকাশ করতে পারবো না।” এমন ক্যাপশন ও ছবির সমন্বয়ে ভক্তরা ভীষণ খুশি। এই পোস্টে অভিনেত্রী সরাসরি মাতৃত্ব শব্দটি ব্যবহার না করলেও, তাঁর ক্যাপশন ও কেকের উপস্থাপনায় স্পষ্টই বোঝা গিয়েছে, অভিনেত্রী মা হওয়ার আনন্দ সংবাদ দিয়েছেন অনুরাগীদের।

সুখবর দেওয়া (Parineeti Chopra)
রাজনীতিবিদ রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে বিবাহ করেন পরিণীতি চোপড়া। বিয়ের পর দিল্লিতে সুখে ঘর করছেন এই দম্পতি। বিয়ের পর সোশ্যাল মিডিয়া থেকে দুজনই দূরে ছিলেন অনেকটাই। তবে মাঝে মাঝে বিশেষ বিশেষ দিনে তাঁরা ছবি ও বার্তা শেয়ার করতেন। মাঝেমধ্যেই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন উঠেছিল। তবে প্রতিবারই অভিনেত্রী নাকচ করে গিয়েছেন। তবে সম্প্রতি কয়েক মাস আগেই কপিল শর্মার (Kapil Sharma) শোতে দেখা গিয়েছিল এই দম্পতিকে। সেখানে রাঘবকে বলতে শোনা গিয়েছিল, খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে । এবার সেই সত্যি সত্যি সুখবরটাই এল অনুরাগীদের কাছে।
আনুষ্ঠানিক ভাবে ঘোষণা (Parineeti Chopra)
অবশ্য পরিণীতির মা হবার খবর, পরিণীতি ও রাঘব আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেননি। তবে এই পোস্ট নিজেই বলে দিচ্ছে অনেক কিছুই। সাধারণ একটি কেকের মধ্য দিয়ে জীবনের একটি সুন্দর অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে ,যা ভক্তদের মন ছুঁয়ে গিয়েছে । রাঘব ও পরিণীতি দুজনে রাজনীতি ও অভিনয় জগতের এক উজ্জ্বল প্রতিভা। এবার সোশ্যাল মিডিয়ায় তাঁদের আনন্দের মুহূর্তটুকু ভাগ করে নেওয়ায় ,অনুরাগী থেকে দর্শক, এমনকি তারকারাও শুভেচ্ছা বার্তায় ভরে দিয়েছেন কমেন্ট বক্স।
আরও পড়ুন: Kolkata Metro Services: শুরু হলুদ ও কমলা লাইনের মেট্রো পরিষেবা, এয়ারপোর্ট পৌঁছানো এখন আরও সহজ!
গুঞ্জন ওঠা
এর আগে অনেক বারই পরিণীতি চোপড়ার ( Parineeti Chopra) মা হওয়া নিয়ে গুঞ্জন উঠেছিল। বিয়ের পর প্রথম প্রথম ঢিলেঢালা পোশাক অর্থাৎ কাপ্তানের মত পোশাক পরতে দেখে অনেকেই ভেবে নিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন। সে খবর নিয়েও বিস্তর জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছিল সে সময়। অবশ্য তখন অভিনেত্রী স্পষ্ট জানিয়েছিলেন , কাপ্তান বা ঢিলেঢালা পোশাক মানেই অন্তঃসত্ত্বা, তা কিন্তু একেবারেই নয়। যাই হোক নানান রকম জল্পনা কল্পনা শেষ হতে চলেছে, বলে মনে করছেন অনেকেই। কারণ এবার সত্যি সত্যি পরিণীতি মা হতে চলেছেন। যদিও সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন প্রকাশ্যে আনেননি দম্পতি। ইতিমধ্যে পরিণীতির পোস্টে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে তারকারা।



