Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ায় ফের চর্চার কেন্দ্রবিন্দু সারা সেনগুপ্ত (Sara Sengupta)। যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও নীলাঞ্জনা শর্মার (Nilanjanaa Senguptaa) বড় মেয়ে তিনি। ছোটবেলায় সিনেমা দিয়ে শুরু হয়েছিল তাঁর কেরিয়ার। এখন তিনি গ্ল্যামার ওয়ার্ল্ডের নতুন পরিচিত মুখ। দেশি ও বিদেশি ব্র্যান্ডের সঙ্গে ইতিমধ্যেই কাজ করেছেন সারা। সম্প্রতি তাঁর একটি পোস্ট আলোচনার জন্ম নিয়েছে । কী পোস্ট ? কী লেখা আছে তাতে?

সিনেমা থেকে মডেলিংয়ে যাত্রা (Sara Sengupta)
সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) জনপ্রিয় বাংলা ছবি ‘ উমা’–তে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল সারাকে (Sara)। সেই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন বাবা অভিনেতা যিশু সেনগুপ্তও (Jisshu Sengupta)। ছোট থেকেই ক্যামেরার সামনে স্বচ্ছন্দ সারা। তবে বড় হওয়ার পর পড়াশোনা শেষ করে মডেলিংকেই বেছে নিয়েছেন তিনি। মায়ের মতোই ফ্যাশন দুনিয়ায় নিজের জায়গা তৈরি করছেন সারা। বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট ও প্রচারে এখন তিনি নিয়মিত মুখ।

ইনস্টা স্টোরি রহস্য (Sara Sengupta)
সম্প্রতি সারার (Sara) ইনস্টাগ্রামে একটি স্টোরি ভাইরাল হয়। সেখানে তিনি একটি কোটেশন শেয়ার করেছেন। লেখা ছিল—“আমি জানি তুমি ম্যানিপুলেশনের মাস্টার আর স্বভাবসিদ্ধ মিথ্যেবাদী। কিন্তু আমার নামে ভুলেও মিথ্যে বলো না, আর আমিও তোমার নামে সত্যি বলব না।” পোস্টটির সঙ্গে তিনি যোগ করেছেন একটি কফির মগ আর এক চোখ ঢাকা ইমোজি। নেটিজেনরা মনে করছেন, এই পোস্ট হয়তো তাঁর ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার প্রতিফলন। কেউ কেউ আবার ধরে নিচ্ছেন, এটি তাঁর পরিবারের বর্তমান পরিস্থিতির ইঙ্গিত।
নিজের পথে সারা (Sara Sengupta)
যে বয়সে অনেকেই বাবা মায়ের নামেই পরিচিত, সে বয়সেই নিজের পরিচয় গড়ছেন সারা (Sara)। বিচ্ছেদের মতো কঠিন সময়ের মধ্য দিয়েও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন নিয়মিত। ফ্যাশন দুনিয়ার বিভিন্ন শো, ব্র্যান্ড ক্যাম্পেইন আর ফটোশুটে এখন ব্যস্ত সারা। নিজেকে আরও শক্ত ও স্বাধীন করে তোলার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
পারিবারিক অশান্তির ছায়া (Sara Sengupta)
২০২৪ সালে খবর ছড়ায়, যিশু ও নীলাঞ্জনা (Jisshu- Nilanjanaa) আলাদা থাকতে শুরু করেছেন। যদিও তাঁরা এখনও আইনত বিবাহবিচ্ছেদ করেননি। নীলাঞ্জনা নিজের নাম থেকে ‘সেনগুপ্ত’ পদবি বাদ দিয়ে বাবার পদবি ‘শর্মা’ ব্যবহার শুরু করেছেন। তিনি দুই মেয়ে—সারা ও জারার সঙ্গে আলাদা থাকেন। যিশু ও নীলাঞ্জনা কেউই বিচ্ছেদের কারণ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে টলিপাড়ায় গুঞ্জন, যিশুর এক ঘনিষ্ঠ সহকর্মীর সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক তৈরি হয়েছিল, যা নাকি দূরত্ব বাড়িয়ে দেয় দম্পতির মধ্যে।
আরও পড়ুন: Piyush Pandey: “হর এক ফ্রেন্ড জরুরি হোতা হ্যায়” শেষে তিনিই বন্ধুত্বের বন্ধন রাখতে পারলেন না?
আত্মনির্ভর
ব্যক্তিগত জীবনের অস্থিরতা, পরিবারের টানাপোড়েন—সব কিছুর মধ্যেও সারা সেনগুপ্ত (Sara Sengupta) এখন আত্মনির্ভর এক তরুণী। ইনস্টাগ্রামে তাঁর পোস্ট ঘিরে নানা জল্পনা থাকলেও, বাস্তবে তিনি নিজের কেরিয়ার ও ভবিষ্যৎ নিয়েই ব্যস্ত। গ্ল্যামার দুনিয়ায় নিজের জায়গা পাকা করাই এখন তাঁর একমাত্র লক্ষ্য।



