Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস ( Saurav Das) সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয় ছোঁয়া পোস্ট করলেন। সমাজ মাধ্যমে সৌরভ দাস (Saurav Das) নিজের অভ্যন্তরের যন্ত্রণা নিঃশব্দে প্রকাশ করলেন। যখন একজন মানুষ সৎ ও নিজের অবস্থান বোঝাতে চায় তখন সে কতটা একা হয়ে পড়েন, তা অভিনেতার পোস্টে স্পষ্ট প্রকাশ পেয়েছে। কী লিখলেন অভিনেতা? কেন লিখলেন এমন কথা ?

কী লিখলেন অভিনেতা ?
পোস্টে অভিনেতা সৌরভ লেখেন,” অপারেশনের পর, জ্ঞান ফিরে বাবা প্রথমেই আমাকে জিজ্ঞাসা করলেন, ‘ওরা তোমার নামে খারাপ কথা বলছে কেন?’ আমি বলেছিলাম, ওদের আমি চিনি না ,জানি না। আমি কারোর কোনও ক্ষতি করিনি।” কথাটি কত সহজ সরল , অথচ এক শিল্পীর নীরব যন্ত্রণা ফুটে উঠছে এই বার্তায়। মনে হচ্ছে যেন, কোনও এক অদৃশ্য চাপ অভিনেতার ওপর দিয়ে বয়ে চলেছে। অভিনেতা আরও বলেন,” আমরা কী নিষ্ঠুর পেশায় আছি ?” অভিনেতার মতে, ভালোবাসা দিয়ে শুরু করেছিলেন, বিনিময়ে তা গৌরবের চেয়ে যন্ত্রণা বেশি পাচ্ছেন।

বড় বার্তা দেওয়া
সৌরভ দাস (Saurav Das) বাংলা বিনোদন জগতে এক পরিচিত মুখ। ধারাবাহিক, ওয়েব সিরিজ এবং সিনেমায় অভিনেতার অভিনয় তাঁকে পৌঁছে দিয়েছে সফলতার শিখরে। কিন্তু জনপ্রিয়তার পাশাপাশি এসেছে সমালোচনা , ভুল বোঝাবুঝি আর ভিত্তিহীন কটাক্ষ। এমন পরিস্থিতিতে, বিশেষত বাবার মত আপনজনের কাছ থেকে প্রশ্ন উঠে আসছে। ছেলেকে নিয়ে কতটা উদ্বিগ্ন এক বাবা। এমন পরিস্থিতিতে অভিনেতার পোস্ট যেন এক বড় বার্তা দিচ্ছে সকলের কাছে। পোষ্টের মধ্য দিয়ে অভিনেতা বলতে চেয়েছেন, ভালোবাসা দিন, অপবাদ নয়। সৌরভ পোষ্টের মধ্যে দিয়ে তাঁর ভিতরের যন্ত্রণাকে নিঃশব্দে প্রকাশ করেছেন।
সাহসী ও মানবিক আওয়াজ
এই ঘটনার মধ্য দিয়ে আরও একবার স্পষ্ট হল, জনপ্রিয়তার আড়ালে একজন শিল্পীও একজন সাধারণ মানুষ , যাঁর অনুভূতিও আছে ,যন্ত্রণাও আছে। সৌরভ দাসের (Saurav Das) এই খোলামেলা পোস্ট সমাজকে শেখায়, সমালোচনার আগে অনুভব করা প্রয়োজন অন্যের অবস্থান কেমন , কিভাবে রয়েছে সে। আসলে সোশ্যাল মিডিয়া এমনই একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, যেখানে কমেন্ট করার আগে বা বলার আগে কেউ দ্বিতীয়বার ভাবে না, মন্তব্য করা কথাটা কতটা যুক্তিযুক্ত ও যাঁকে বলা হচ্ছে, তাঁর ক্ষেত্রে কতটা প্রযোজ্য। বলা চলে, সৌরভের এই বার্তা আজকের সমাজে এক সাহসী ও মানবিক আওয়াজ।
আরও পড়ুন: Kolkata Metro Services: শুরু হলুদ ও কমলা লাইনের মেট্রো পরিষেবা, এয়ারপোর্ট পৌঁছানো এখন আরও সহজ!
অধরা কারণ
অভিনেতা সৌরভের পোস্ট যেন আরও একবার কড়া নাড়িয়ে গেল সমাজের বুকে। বারংবার সোশ্যাল মিডিয়ায় উঠে আসে কোনও না কোনও শিল্পীকে নিয়ে কটাক্ষ, না জেনে শুনে তাঁদেরকে নিয়ে মন্তব্য করা। আদৌ কী এমন করা উচিত? দিনশেষে সবাই যে সাধারণ মানুষ ,তা মনে হয় অনেকেই ভুলে যান। আর তার প্রমাণ সমাজ মাধ্যমের বিভিন্ন কমেন্ট বক্সের কমেন্ট। অভিনেতা সৌরভ দাস (Saurav Das) কেন হঠাৎই এমন পোস্ট করলেন সমাজ মাধ্যমে , তা জানা যায়নি। তবে সম্প্রতি বেঙ্গল ফাইলস নিয়ে অভিনেতাকে নানান সমালোচনার সম্মুখীন হতে হয়েছে।



