Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’তে অভিনয় করে দর্শকমনে বিশেষ জায়গা করে নিয়েছেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক (Sayantani Mullick)। চেনা ছন্দেই চলছিল জীবন, কিন্তু হঠাৎই ঘটে গেল অপ্রত্যাশিত বিপর্যয়। সোশ্যাল মিডিয়ায় দিব্যি হাসিখুশি কাপল হিসেবে পরিচিত সায়ন্তনী ও ইন্দ্রনীল। অনেকবার এই কাপলকে ‘ দিদি নাম্বার ওয়ান’ ও অন্যান্য অনুষ্ঠানে একসাথে দেখেছেন দর্শক। তবে ঠিক কী কারনে হলো অভিনেত্রীর ব্রেন স্ট্রোক? তবে কী তিনি খুব চিন্তায় ছিলেন , ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে বলে? কিন্তু এমনটা হওয়ার কথা নয় ,কারণ তিনি যথেষ্ট গুণী অভিনেত্রী এবং ব্যাক টু ব্যাক কাজে অভিনয় করে চলেছেন পর্দায়। পার্শ্ব চরিত্র থেকে খল চরিত্রে , সবেতেই দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক।
বাড়িতে বসে টিভি দেখার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন অভিনেত্রী। দ্রুত যোগাযোগ করা হয় চিকিৎসকদের সাথে। অভিনেত্রীকে পরীক্ষা করে জানা যায় তিনি ব্রেন স্টোকের শিকার হয়েছেন। কী হয়েছে অভিনেত্রীর? কেমন আছেন তিনি ? কী বললেন অভিনেত্রীর স্বামী ?

বিশ্রামে থাকা (Sayantani Mullick)
ঘটনাটি ঘটে গত সপ্তাহে , অর্থাৎ বুধবার। রবিবার হাসপাতাল থেকে ফিরেছেন সায়ন্তনী মল্লিক (Sayantani Mullick)। অভিনেত্রীর স্বামী ইন্দ্রনীলের কথায়, সায়ন্তনী একেবারে সুস্থ মানুষ। কোনও বড় শারীরিক সমস্যা ছিল না। হঠাৎ কিভাবে ব্রেন স্টোক হল, তা বুঝতে পারছেন না। সায়ন্তনীকে ১৫ দিন পুরো বিশ্রামে থাকার কথা বলা হয়েছে। অভিনেতা ইন্দ্রনীলের মতে, ঘটনাটি স্টুডিওতে হয়নি , এটাই রক্ষে, না হলে আরও বেশি সমস্যায় পড়তেন। আর সেজন্য তিনি ভগবানকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন।
কেমন আছেন অভিনেত্রী? (Sayantani Mullick)
আসলে ব্রেন স্টোকের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে ব্যবস্থার নিলে বড় কোনও ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই সময় মানসিক ও শারীরিক বিশ্রাম অত্যন্ত জরুরি। সোশ্যাল মিডিয়া পাতায় অভিনেত্রী সায়ন্তনী একটি ছবি অনুরাগীদের সাথে শেয়ার করে নিয়েছেন ,যেখানে দেখা গিয়েছে ,স্বামী ইন্দ্রনীলকে জড়িয়ে রয়েছেন তিনি। আপাতত তিনি স্থিতিশীল। আগামী কয়েক দিন বাড়িতেই বিশ্রাম নেবেন তিনি।
দায়িত্ববান মানুষ (Sayantani Mullick)
অভিনয় ছাড়াও সায়ন্তনী (Sayantani ) ব্যক্তিগত জীবনে একজন অত্যন্ত দায়িত্ববান মানুষ। অভিনেত্রী স্বামী ইন্দ্রনীল মল্লিকও একজন অভিনেতা। কাজের ফাঁকে সময় পেলে দুজনেই ঘুরতে ভালোবাসেন। সায়ন্তনী নিয়মিত যোগা করেন ও নিজের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্নবান। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। অনুরাগীদের সাথে ভাগ করে নেন নিজের নানা নাচের ভিডিও।
আরও পড়ুন: Dev: মানবিক দেব, রঘু ডাকাতের টিকিট বিক্রির টাকায় মহৎ কাজ!
উদ্বেগ প্রকাশ
সম্প্রতি অভিনেত্রীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবরে চমকে যান অনুরাগীরা। আচমকা ঘটে যাওয়া এমন খবরে সায়ন্তনীর (Sayantani) সহকর্মীরা ও ইন্ডাস্ট্রির অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন। সায়ন্তনী মল্লিক (Sayantani Mullick ) শুধুমাত্র একজন সফল অভিনেত্রীই নন, তিনি একজন সংগ্রামী ও আত্মবিশ্বাসী নারী। যিনি নিজের প্রতিভা ও নিষ্ঠা দিয়ে জয় করেছেন দর্শকের মন।



