Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ অর্থাৎ শুক্রবার বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবাদৃতা বসুর (Debadrita Basu) জন্মদিন। সকাল থেকেই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে শুভেচ্ছায়। পরিবার, বন্ধু, সহকর্মী সবাই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। এই বিশেষ দিনে দেবাদৃতা সময় কাটাচ্ছেন তাঁর প্রিয় মানুষদের সঙ্গে। বাড়িতে চলছে বিশেষ আয়োজন। এই বিষয়ে নানা কথা শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
পছন্দের খাবারে জমজমাট মেনু (Debadrita Basu)
জন্মদিনের দিন দেবাদৃতা (Debadrita Basu) চান শুধু বাঙালি খাবার। মেনুতে আছে ডাল-ভাত, পাঁচ রকমের ভাজা, চিংড়ি মালাইকারি, চিকেন, পায়েস, আরও অনেক কিছু। অভিনেত্রীর সবচেয়ে ভালো লাগে মায়ের হাতের রান্না। তাই আজ দেবাদৃতার জন্য রান্না করছেন তাঁর মা।
অভিনেত্রীর পরিবারের নিয়ম হলো ,যাঁর জন্মদিন, তাঁর জন্য থাকে স্পেশাল মেনু। যেমন মায়ের জন্মদিনে দেবাদৃতা ও তাঁর বোন নিজের হাতে মায়ের জন্য রান্না করেন। আজ দেবাদৃতার জন্মদিন, তাই মা নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছেন মেয়েকে।
বিশেষ উপহার (Debadrita Basu)
এবারের জন্মদিনে অভিনেত্রী দেবাদৃতা (Debadrita Basu) পেয়েছেন অনেক উপহার। ‘অনুরাগের ছোঁয়া ‘ ধারাবাহিকের অভিনেত্রী স্বস্তিকা দিয়েছেন একটি সুন্দর অ্যাঙ্কলেট। বাবা দিয়েছেন ঘড়ি আর বোন দিয়েছেন একটি সুন্দর ব্যাগ। তবে এখানেই শেষ নয়। আরও গিফট আসছে বলে জানিয়েছেন দেবাদৃতা।
নিজেকে কী গিফট করলেন ?
নিজেকে কী গিফট দিলেন? এই প্রশ্নে দেবাদৃতা হেসে বলেন, “নিজেকে ভালো রাখা, সেটাই আসল গিফট। আর নিজের পছন্দের জিনিস তো কিনেই নিই।” এই কথাতেই বোঝা যায়, অভিনেত্রী কতটা পজিটিভ মাইন্ডের মানুষ।
বিজয়া দশমীতে এক সঙ্গে
বিজয়া দশমীর দিন দেবাদৃতা সময় কাটিয়েছেন রাহুল দেব বসুর (Rahul Dev Bose) সঙ্গে। দুজন মিলে খেয়েছেন পিজ্জা। বেশ কিছুক্ষণ আড্ডাও দিয়েছেন। রাহুল সম্পর্কে দেবাদৃতা বলেন, “রাহুল আমার খুব ভালো বন্ধু। সে সবসময় আমার খেয়াল রাখে। এটাই আমার সবচেয়ে বড় গিফট তাঁর কাছ থেকে।” তবে দেবাদৃতার জন্য স্পেশাল গিফট আছে রাহুলের তরফ থেকে ,তবে কী সেই গিফট, তা এখনই জানাননি তিনি।
স্বপ্ন পূরণের পথে
পর্দার বাইরে দেবাদৃতা ( Debadrita) খুব সাধারণ, হাসিখুশি ও মাটির কাছাকাছি মানুষ। পরিবার তাঁর জীবনের সবচেয়ে বড় শক্তি। তিনি মা-বাবার খুব কাছের।
দর্শকদের ভালোবাসা আর নিজের পরিশ্রমে দেবাদৃতা ধীরে ধীরে আরও এগিয়ে চলেছেন। অভিনেত্রীর চোখে অনেক স্বপ্ন, আর সেই স্বপ্নপূরণে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। দেবাদৃতা অভিনয় দক্ষতা ও সহজাত সৌন্দর্য দিয়ে খুব অল্প সময়েই দর্শকের মন জয় করেছেন।


