Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: এসআইআর মামলায় নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের। এসআইআরের কাজে তথ্যগত অসঙ্গতির যে সমস্ত ঘটনা ঘটেছে, সেগুলির নিষ্পত্তি করবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকেরা(SC SIR)। হাইকোর্টের প্রধান বিচারপতিকে বড় দায়িত্ব শীর্ষ আদালতের।
প্রধান বিচারপতির অসন্তোষ (SC SIR)
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে এসআইআর মামলার শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আদালতে অভিযোগ করেন এখনও পর্যন্ত তালিকা প্রকাশ করা হচ্ছে না। ১৫ ফেব্রুয়ারির পর থেকে নথি আপলোড করা বন্ধ করে দিয়েছে কমিশন। পাল্টা কমিশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এসআইআর-এর কাজের জন্য আরও গ্রুপ-বি কর্মী চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছিল তারা। কিন্তু জবাবে সরকার জানিয়েছে, কমিশনের আবেদন ‘বিবেচনাধীন’।
এর পরেই রাজ্যের ভূমিকা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। বলেন পশ্চিমবঙ্গ সরকার এসআইআর নিয়ে যে পরিস্থিতি তৈরি করেছে, তাতে বিচারবিভাগীয় হস্তক্ষেপের প্রয়োজন।’
স্পেশাল অবজারভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন
এদিন শুনানিতে মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান স্পেশাল অবজারভারদের ভূমিকা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ানের অভিযোগ, ‘স্পেশাল অবজার্ভাররা ইআরও-দের কাজে হস্তক্ষেপ করছেন। ইআরও-দের সিদ্ধান্ত তাঁরা খারিজ করে দিচ্ছেন। তাঁরাই ফাইল ও নথি যাচাই করে ইআরও-দের কাছে ফেরত পাঠাচ্ছেন। তাহলে এখন ইআরও-দের করণীয় কী?’
খসড়া তালিকা নিয়ে অভিযোগ
যদিও এই দাবি উড়িয়ে দিয়ে কমিশন তার উত্তরে জানিয়েছে, এসআইআর পর্বের প্রথম থেকেই স্পেশাল অবজার্ভার বা বিশেষ পর্যবেক্ষকরা নিযুক্ত রয়েছেন। এদিন শুনানিতে খসড়া তালিকা নিয়ে অভিযোগ এবং কোনও দাবি জানানোর সময়সীমা আরও ৪৮ ঘণ্টা বৃদ্ধির আবেদন জানান। রাজ্যের চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন,
‘প্রয়োজন জুডিশিয়াল অফিসার’ (SC SIR)
প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন,’এসআইআর-এর কাজের জন্য রাজ্য সরকার যথাযথ সহযোগিতা করছে না। এতে জনগণ সমস্যায় পড়ছেন। এসআইআর এই কাজ শেষ না হলে গুরুতর সমস্যা হবে এটা রাজ্য এবং কমিশন দু’জনকেই বুঝতে হবে। রাজ্য সরকারের কারণে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শেষ করতে নয় জুডিশিয়াল অফিসার তথা বিচার বিভাগীয় আধিকারিক, প্রাক্তন বিচারপতিদের নিয়োগ করতে হবে অথবা অন্য রাজ্য থেকে আইএএস অফিসারদের আনতে হবে।’
আপত্তি নেই রাজ্যের (SC SIR)
এতে কোনও আপত্তি নেই বলে জানান রাজ্যের আইনজীবী। এসআইআর নিয়ে রাজ্যের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এদিন আদালতে করেন কমিশনের আইনজীবী। প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন, এসআইআর নিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখতে না পারলে রাজ্য পুলিশের ডিজি’র বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও চরম সতর্কতা দিয়েছে সুপ্রিমকোর্ট। এসআইআর-এর কাজ করার জন্য কেন্দ্রীয় বাহিনী আনার পরামর্শও এদিন আদালতকে দেয় কমিশন।



