Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আন্তর্জাতিক পর্যটনে নতুন কীর্তি স্থাপন করল (WB Foreign Tourist Ranking) পশ্চিমবঙ্গ। বিদেশ থেকে আগত পর্যটকদের সংখ্যা বৃদ্ধির নিরিখে গোটা দেশের মধ্যে রাজ্য দ্বিতীয় স্থানে উঠে এসেছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের সদ্য প্রকাশিত বার্ষিক তথ্যভাণ্ডারেই উঠে এসেছে এই সাফল্যের চিত্র। বুধবার নিজের সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিসংখ্যান উল্লেখ করে বাংলার অগ্রগতিকে আন্তর্জাতিক মানচিত্রে “ঐতিহাসিক অর্জন” বলে ব্যাখ্যা করেন।
দেশের জন্যই গর্বের বিষয় (WB Foreign Tourist Ranking)
মুখ্যমন্ত্রী জানান, ‘ইন্ডিয়া টুরিজম ডেটা কম্পেন্ডিয়াম ২০২৫’-এ প্রকাশিত তথ্য (WB Foreign Tourist Ranking) অনুসারে, বিদেশি পর্যটকদের আকর্ষণে পশ্চিমবঙ্গ এখন দেশের অন্যতম শীর্ষ রাজ্য। তাঁর বক্তব্য, কোভিডের অভিঘাত কাটিয়ে রাজ্যের পর্যটন খাত যে সক্ষমতার সঙ্গে আবারও ঘুরে দাঁড়িয়েছে, তা দেশের জন্যই গর্বের বিষয়। তিনি বলেন, “বাংলা আজ বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের কাছে পছন্দের গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে-এটাই প্রমাণ করে আমাদের ধারাবাহিক প্রচেষ্টা সফল হয়েছে।”
রাজ্যের পরিচিতি বেড়েছে (WB Foreign Tourist Ranking)
গত কয়েক বছরে রাজ্য সরকারের নীতি ও পরিকল্পনার উপর ভিত্তি করেই এই অগ্রগতি বলে মনে করছে প্রশাসনিক মহল। উৎসব পর্যটনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে দুর্গাপুজোর আন্তর্জাতিক প্রচার, নদী-ভিত্তিক পর্যটন, পাহাড়ি অঞ্চলে পরিকাঠামো উন্নয়ন, বনাঞ্চলে নতুন ট্যুর প্যাকেজ-এসবই বিদেশি পর্যটকের আগ্রহ বাড়াতে বড় ভূমিকা নিয়েছে। একইসঙ্গে ধর্মীয় পর্যটন, হেরিটেজ সার্কিট এবং অনুষ্ঠিত হতে থাকা বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জেরে রাজ্যের পরিচিতি বেড়েছে বহুগুণ।

সাফল্য হঠাৎ করে আসেনি
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই সাফল্য হঠাৎ করে আসেনি-পর্যটন দপ্তরের শ্রম, সরকারি বিনিয়োগ, আধুনিক পরিকাঠামো তৈরির উপর জোর এবং বিভিন্ন আন্তর্জাতিক পর্যটন মেলায় সক্রিয় অংশগ্রহণ—সব মিলিয়েই বাংলা আজ বিদেশি পর্যটকদের অন্যতম প্রথম পছন্দে পরিণত হয়েছে। দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতি রাজ্যে বিদেশি ভ্রমণকারীর আগমনে নতুন মাত্রা যোগ করেছে বলেও পর্যটন দপ্তরের মতো মহল মনে করছে।

আরও পড়ুন: BLO: নামখানার বিএলওর ব্রেন স্ট্রোক, SIR কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে নতুন বিতর্ক!
পর্যটনে এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী দেশ-বিদেশের সমস্ত ভ্রমণ-পিপাসুকে বাংলায় আসার আহ্বান জানিয়ে লিখেছেন, “ভারতের ‘সুইটেস্ট পার্ট’ হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত। সংস্কৃতি, প্রকৃতি ও ঐতিহ্যের অনন্য সমন্বয়ে ভরপুর এই রাজ্য আপনাদের মুগ্ধ করবেই।”


