Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২১ নভেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচ। তার আগেই বড় ধাক্কা অজি শিবিরে (Sean Abbott)। ছিটকে গেলেন অ্যাবট, খেলতে পারবেন হ্যাজেলউড?
ফের চোটের কবলে অজি শিবির (Sean Abbott)
লাল বলের ক্রিকেটে অ্যাশেজ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে ঐতিহ্যবাহী এই সিরিজ দেখার জন্য সারা বছর অপেক্ষা করে থাকনে ক্রিকেটপ্রেমীরা। ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই বছরের অ্যাশেজ। তবে তার আগে চাপে অজি শিবির। আগেই জানা গিয়েছিল খেলতে পারবেন না প্যাট কামিন্স। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেবেন স্মিথ। এ বার ছিটকে গেলেন আর এক তারকা পেসার সন অ্যাবট। শেফিল্ড শিল্ডের ম্যাচে চোট পেয়েছেন তিনি। একই ম্যাচে চোট পেয়েছেন জশ হ্যাজেলউডও (Sean Abbott)। খেলতে পারবেন তিনি?
অ্যাশেজ়ের আগে প্রস্তুতি নেওয়ার জন্য এবং লাল বলের ক্রিকেটে ছন্দে ফেরার জন্য অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটারই বেছে নিয়েছিলেন শেফিল্ড শিল্ডকে। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের মাঝেই অনেকে স্কোয়াড থেকে সরে গিয়েছিলেন এই কারণে। যেমন সরে গিয়েছিলেন হেড। কিন্তু এ বার অস্ট্রেলিয়ার চিন্তা বাড়ালেন দুই পেসার। বুধবার শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার বিরুদ্ধে ম্যাচে নিউ সাউথ ওয়েলসের হয়ে নেমেছিলেন এই দুই পেসার। ম্যাচের মাঝে দু’জনেই বেরিয়ে যান মাঠ থেকে। এ বার এই নিয়ে মুখ খুলল ক্রিকেট অস্ট্রেলিয়া (Sean Abbott)।

আরও পড়ুন: Abhishek Sharma: নতুন ট্যাটুতে কী বার্তা দিলেন অভিষেক?
পেশিতে টান লাগার কারণে অনিশ্চয়তা বাড়ছিল হ্যাজেলউডকে নিয়ে। কিন্তু স্ক্যানের পরে জানা গিয়েছে খেলতে কোনও সমস্যা নেই তাঁর। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক ব্যক্তি জানিয়েছেন, পারথে প্রথম টেস্টের আগে পরিকল্পনামাফিক ভাবেই অনুশীলন করবেন তিনি। তবে চিন্তা বাড়ালেন সন অ্যাবট। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। তাই পারথে খেলতে পারবেন না তিনি। আগামী সপ্তাহে তাঁর ক্রিকেটে ফেরা সম্পর্কে জানাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রসঙ্গত বল হাতে এই ম্যাচে নজর কেড়েছিলেন সন অ্যাবট। মোট পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি (Sean Abbott)।


