Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্যাটের পর এবার বল হাতেও জাদেজার কামাল। আহমেদাবাদে প্রথম টেস্টে আড়াই দিনে ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। ভারতের হাতে ছিল এক ইনিংস (Ind vs Wi)।
ম্যাচের সেরা ‘স্যার’ জাদেজা (Ind vs Wi)
আড়াই দিনেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জিতে মরশুম শুরু করলো ভারতীয় দল। প্রতিপক্ষ যতই দুর্বল হোক তাদের মাঠে ছেড়ে কথা বলেনি শুভমন গিলের দল। এক ইনিংস ও ১৪০ রানে ক্যারিবিয়ানদের হারিয়ে ম্যাচের নায়ক জাদেজা। ব্যাটে বলে যেন অপ্রতিরোধ্য রবীন্দ্র জাদেজা। তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার পরেই মোটামুটি ভারতের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল, ছিল শুধু সময়ের অপেক্ষা। ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে সর্বাধিক ৩৮ র্যাংকরেন অ্যালিক এথেনেজ। ঘূর্ণি ও অসমান বাউন্স যুক্ত উইকেটের যথাযথ ফায়দা তুললেন ভারতীয় বোলাররা। তাদের সামনে খড়কুটোর মতো উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপ (Ind vs Wi)।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ভারতীয় বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপ। প্রথম ইনিংসে ২৮৬ রানের লিড মাথায় নিয়ে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৪৬ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ব্যাকফুটে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ দল। শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে আঘাত আনেন সিরাজ। মাত্র ৮ রানে ফিরিয়ে দেন ওপেনার তেজনারায়ণ চন্দরপলকে। তারপরেই জাদেজার ঘূর্ণির কাছে নতি স্বীকার করে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপ।

জাদেজা নেন মোট চার উইকেট, সিরাজ তিন, কুলদীপ নেন দুটি এবং ওয়াশিংটন সুন্দর একটি উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার পুরোপুরি নিজেদের আত্মসমর্পণ করে দেয় ভারতীয় স্পিনারদের হাতে। তাদের সামনে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা। ম্যাচে পুরোটাই ভারতীয় বোলাদের দাপট দেখা যায়। দু’টি উইকেট নেন সদ্য সমাপ্ত এশিয়া কাপে দুরন্ত বোলিং করা কুলদীপ যাদব এবং একটি উইকেট পান ওয়াশিংটন সুন্দর (Ind vs Wi)।

ধারে ভারে শক্তিতে ভারতের থেকে কয়েকশো মাইল পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ, তাতে কোনও সন্দেহ নেই। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে এসেছে ক্যারিবিয়ানরা। প্রথম টেস্ট চলছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। প্রথম ইনিংসে ১৬২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্ৰেভস (৩২), সাই হোপ (২৬) ও অধিনায়ক রোস্টন চেজ (২৪) ছাড়া আর কেউই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। ভারতের দুই পেসার জশপ্রিত বুমরা ও মহম্মদ সিরাজ প্রথম ইনিংসে একাই শেষ করে দেন ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপকে। বুমরা ৩টি, সিরাজ ৪টি উইকেট নেন। দুই ইনিংস মিলিয়ে সিরাজের ঝুলিতে রয়েছে মোট ৭ উইকেট।

আরও পড়ুন: BCCI: দলে ফিরলেও অধিনায়কত্ব হারালেন রোহিত শর্মা, দায়িত্বে শুভমন গিল
জবাবে ব্যাট করতে নেমে দুর্বল ক্যারিবিয়ান বোলিং লাইন আপের বিরুদ্ধে রীতিমতো ২২ গজে দাপট দেখান ভারতীয় ব্যাটাররা। প্রতিপক্ষের ১৬২ রানের জবাবে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত। ওপেনার সাই সুদর্শন (৭) ছাড়া বাকি সকলেই রান পেলেন। ওপেনার কেএল রাহুল, উইকেটরক্ষক ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি করে ভারতকে রানের পাহাড়ে পৌঁছে দেন। অর্ধশতরাণ করলেন অধিনায়ক শুভমন গিলও। ২১০ বলে ১৫টি বাউন্ডারি ও তিন ওভার বাউন্ডারি সাহায্যে ১২৫ রানের দুরন্ত ইনিংস খেলেন জুরেল। শতরান করেন রবীন্দ্র জাদেজাও। ভারতীয় ব্যাটারদের দৌলতে প্রথম ইনিংসে ২৮৬ রানের বিশাল লিড নেয় ভারত (Ind vs Wi)।


