Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই দিন দুই বেঞ্চমার্ক ইনডেক্স শেষ ক্লোজিংয়ের থেকে প্রায় ২ শতাংশ ডাউনে ওপেনিং হয়েছে (Sensex and Nifty)।
যুদ্ধের ডামাডোলে পতন শেয়ার মার্কেটে (Sensex and Nifty)
পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে দালাল স্ট্রিটের টালমাটাল অবস্থা জারি রয়েছে। শেষ ক্লোজিংয়ের থেকে প্রায় ২ শতাংশ ডাউনে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের ওপেনিং হয়েছে। ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজরালায়েলের যুদ্ধ পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি আর তার ফলে শেয়ার মার্কেটের কোনও উন্নতি হয়নি। ফলে তার প্রভাবে ভারতের শেয়ার মার্কেট নেতিবাচক (Sensex and Nifty)।
বুধবার সেনসেক্স পড়েছিল ২.২ শতাংশ বা ১৮০০ পয়েন্ট এবং নিফটি৫০ কমেছিল ২.৩ শতাংশ বা ৫৫০ পয়েন্টের বেশি। এর পাশাপাশি কমেছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইন্ডেক্সগুলির। যার পরিমান ২ শতাংশের বেশি। ২০ শতাংশের বেশি পড়েছে ইন্ডিয়া ভিক্স সূচক। যার ফলে লগ্নিকারীরা অশনি সংকেত দেখছেন।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত হওয়ার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান-ইজরায়েল সংঘাত বাড়ছে দ্রুত। হামলা অব্যাহত রয়েছে। ইজরালের তেহরান ও বেইরুতে নতুন হামলার দাবি করেছে। আমেরিকার প্রেসিডেন্টের দাবি যুদ্ধ চার থেকে পাঁচ শপথ চলতে পারে তবে প্রয়োজনে তার থেকে বেশিও হতে পারে। এর ফলে শেয়ার বাজার উন্নতির কোনও লক্ষণ নেই।
এর পাশাপাশি ভারতীয় রুপি ৬৬ পয়সা পড়ে ডলারের বিপরীতে ৯২.১৫-তে নেমেছে, যা সর্বকালের সর্বনিম্ন। মার্কিন-ইরান যুদ্ধ ঘিরে মূল্যস্ফীতির আশঙ্কায় ডলার সূচক বহু মাসের উচ্চতায় উঠেছে। এর ফলে বিদেশি পুঁজি বেরিয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে।
মার্কিন-ইরান উত্তেজনায় তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ৮২ ডলারের উপরে এবং ডব্লিউটিআই ৭৫ ডলারের উপরে উঠেছে।
আরও পড়ুন: Indian Rupee Depreciation: হরমুজ প্রণালী বন্ধ, ডলারের চাহিদা বৃদ্ধি, দুর্বল হচ্ছে ভারতীয় টাকা?
ভূ-রাজনৈতিক ঝুঁকি ও দুর্বল রুপির কারণে বিদেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরা আবার বিক্রি বাড়িয়েছেন। ফেব্রুয়ারিতে তারা নগদ বাজারে ৬,৬৪১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। এটি ছিল টানা অষ্টম মাসের নেট বিক্রি। ২ মার্চ তারা আরও ৩,২৯৫.৬৪ কোটি টাকার শেয়ার বিক্রি করেন। এই বিক্রির চাপ বাজারকে আরও তলানিতে নিয়ে যাচ্ছে (Sensex and Nifty)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


