কে টিভি বাংলা ডিজিটাল: টানা দুই সেশনে পতন হয়েছে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। তবে অক্টোবরে বড় বৃদ্ধি হয়েছে স্টক মার্কেটের (Sensex and Nifty50)।
পতনের মাঝেও বড় বৃদ্ধি স্টক মার্কেটের (Sensex and Nifty50)
টানা দুই ট্রেডিং সেশনেই পতনের মুখ দেখলো দেশের শেয়ার বাজার। এর জেরে সপ্তাহের পাঁচ সেশনের মধ্যে তিন সেশনে পয়েন্ট কোমল সেনসেক্স ও নিফটি৫০-র। তবে অক্টোবর মাসের নিরিখে দুই সূচকের বৃদ্ধি হয়েছে। মার্চ মাসের পরে প্রতি মাসের নিরিখে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে অক্টোবরে (Sensex and Nifty50)।
শুক্রবার নিফটি৫০ এ দিন কমেছে ০.৬০ শতাংশ বা ১৫৫.৭৫ পয়েন্ট। এর জেরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক রয়েছে ২৫ হাজার ৭২২ পয়েন্টে। সেনসেক্স কমেছে ৪৬৫.৭৫ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ। এই পতনের জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক রয়েছে ৮৩ হাজার ৯৩৮ পয়েন্টে।
দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জেই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্সগুলিতেও ধস দেখা গিয়েছে। যার মধ্যে বিএসই মিড ক্যাপ ইনডেক্স কমেছে ০.৫৫ শতাংশ এবং বিএসই স্মল ক্যাপ ইনডেক্স কমেছে ০.৪০ শতাংশ। সেক্টরাল ইনডেক্সগুলিরও পারফরম্যান্স ডাউন হয়েছে সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে। নিফটি-তে পিএসইউ ব্যাঙ্ক, ইন্ডিয়া ডিফেন্স এবং অয়েল অ্যান্ড গ্যাস বাদে সমস্ত সেক্টরাল ইনডেক্সের গ্রাফ লাল হয়েছে।

আরও পড়ুন: Penalty for Fast Walking: হাঁটারও কি এবার গতি সীমা? স্লোভাকিয়ায় ‘দ্রুত হাঁটা’য় জরিমানার শঙ্কা!
শুক্রবারও পতনের কারণ হিসেবে লগ্নিকারীদের প্রফিট বুকিংকে দায়ী করেছেন মার্কেট এক্সপার্টরা। এই বিষয়ে জিওজিৎ ইনভেস্টমেন্টের রিসার্চ হেড বিনোদ নায়ার জানিয়েছেন, বাজারের অস্থিরতা দেখে ইনভেস্টররা প্রফিট বুকিংয়ের পথে হেঁটেছেন। এর জেরেই ধাক্কা এসেছে বেঞ্চমার্ক ইনডেক্সে (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


