Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ ক্লোজিংয়ের থেকে বেশি পয়েন্টে বুধবার ওপেনিং হয়েছে দেশের দুই ইনডেক্স সূচকের (Sensex and Nifty)।
পজিটিভে দুই সূচক (Sensex and Nifty)
২০২৫ সালের শেষ ট্রেডিং সেশনে পজিটিভে স্টার্ট করেছে দেশের দুই ইনডেক্স সূচক। শেষ ক্লোজিংয়ের থেকে বেশি পয়েন্টে বুধবার ওপেনিং হয়েছে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। যা আশা জাগিয়েছে লগ্নিকারীদের মধ্যে। এই আবহে দাঁড়িয়ে ন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য কোন কোন স্টকে নজর রাখতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন জেনে নিন (Sensex and Nifty)।
বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স বেড়েছে ০.৩৪ শতাংশ বা ২৯০ পয়েন্ট। এই বৃদ্ধির জেরে ৮৫ হাজারের দোরগোড়ায় দাঁড়িয়ে সেনসেক্স। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটি৫০ বেড়েছে ০.৪৩ শতাংশ বা ১১২ পয়েন্ট। এর দেরে নিফটি৫০ ২৬ হাজারের উপরে উঠেছে। এর পাশাপাশি সেক্টরাল ইন্ডেক্সগুলিও ভাল পারফর্ম করছে বছরের শেষ দিনে। নিফটি আইটি বাদে সমস্ত সেক্টরঃল ইনডেক্স পজিটিভ রয়েছে। এর মধ্যে মেটাল, ডিফেন্স, অয়েল অ্যান্ড গ্যাস, পিএসইউ ব্যাঙ্ক, ক্যাপিচাল মার্কেটের মতো সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট বেড়েছে সবচেয়ে বেশি (Sensex and Nifty)।
আরও পড়ুন: 12 Grapes Ritual: গুনে গুনে খান বারোটি আঙুর, ভাগ্য বদল হবেই, মনের ইচ্ছা হবে পূরণ
- ৩৬০ ওয়ান ওয়াম: এই স্টকের দাম ১ হাজার ১৮০ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ২২০ টাকা এবং স্টপ লস ১ হাজার ১৬০ টাকা রেখেছেন বিশেষজ্ঞরা। এই স্টকে বুল ট্রেন্ড থাকার কথা জানাচ্ছেন মার্কেট এক্সপার্টরা।
- জেবিএম অটো: এই স্টকেও ফ্রেশ আপট্রেন্ডের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। এই স্টকের দাম ৬২০ টাকা। এর টার্গেট প্রাইস ৬৬০ টাকা এবং স্টপ লস ৬০০ টাকা।
- ওলা ইলেকট্রিক মোবিলিটি: এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী বিশ্লেষকরা। এই স্টকের দাম ৩৬.৩০ টাকা। এর টার্গেট প্রাইস ৪০ টাকা এবং স্টপ লস ৩৫ টাকা। এই স্টকেও রিকোভারির প্রবণতা দেখা যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের (Sensex and Nifty)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


