Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টাকার পতন সত্ত্বেও পয়েন্ট বেড়েছে দেশের দুই ইনডেক্স সূচকের (Sensex and Nifty50)। বম্বে স্টক এক্সচেঞ্জের লিস্টেড সংস্থাগুলির সম্মিলিত মার্কেট ক্যাপিটালাইজেশন ৩ লক্ষ কোটি টাকা বেড়েছে।
স্বস্তি ফিরল লগ্নিকারীদের (Sensex and Nifty50)
সপ্তাহের প্রথম তিন ট্রেডিং সেশনে পতনের মুখ দেখেছিল দেশের শেয়ার মার্কেট। তবে স্বস্তি ফিরল শেষ দুই ট্রেডিং সেশনে। শুক্রবার শেষ ট্রেডিং সেশনে বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে দেশের ইনডেক্স সূচকের (Sensex and Nifty50)।
শুক্রবার শেষ ট্রেডিং সেশনে নিফটি৫০ বেড়েছে ১৪৮ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ। এই বৃদ্ধির পরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক রয়েছে ২৬ হাজার ৪৬ পয়েন্টে। সেনসেক্স বেড়েছে ০.৫২ শতাংশ বা ৪৪৯ পয়েন্ট। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক রয়েছে ৮৫ হাজার ২৬৭ পয়েন্টে।এই বৃদ্ধির জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের লিস্টেড সংস্থাগুলির সম্মিলিত মার্কেট ক্যাপিটালাইজেশন ৩ লক্ষ কোটি টাকা বেড়ে হয়েছে ৪৭০ লক্ষ কোটি টাকা।
দুই ইনডেক্স সূচক ছাড়াও দুই এক্সচেঞ্জেই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সগুলির পয়েন্ট বেড়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে মিড ক্যাপ ইনডেক্স বেড়েছে ১.১৪ শতাংশ এবং স্মল ক্যাপ ইনডেক্স বেড়েছে ০.৬৫ শতাংশ। এর পাশাপাশি সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে অধিকাংশ সেক্টরাল ইনডেক্সের পারফরম্যান্স ভাল। এর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট বেড়েছে মেটাল, কমোডিটিজ, রিয়েলটি, ক্যাপিটাল মার্কেটের মতো সেক্টরাল ইনডেক্সের। তবে শুক্রবার পতন দেখা গিয়েছে মিডিয়া এবং এফএমসিজি সেক্টরাল ইনডেক্সের পয়েন্টে।
আরও পড়ুন: Rose Tea: শীতের সন্ধ্যায় হাতে থাকুক এক কাপ গোলাপ চা!
শুক্রবার ডলারের সাপেক্ষে টাকার দামে অনেকটাই পতন দেখা গিয়েছে। বিদেশী লগ্নিকারীরা লগ্নি সরিয়ে নিচ্ছেন। তবে এসবের মধ্যেও দেশের শেয়ার বাজার দেখল বৃদ্ধির মুখ। যা আশা বাড়িয়েছে লগ্নিকারী ও মার্কেট এক্সপার্টদের (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


