Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার ডাউন স্টার্ট করেও পজিটিভে শেষ করল দুই বেঞ্চমার্ক ইনডেক্স (Sensex and Nifty50)।
পজিটিভে দুই ইনডেক্স (Sensex and Nifty50)
দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স টানা তিন সেশনে পজিটিভে শেষ করল। গত সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে এবং সোমবার সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে সেই একই ছবি দেখা গেল দালাল স্ট্রিটে। টানা দুই দিন ওপেনিংয়ের সময় সেনসেক্স এবং নিফটি৫০-র গ্রাফ লাল থাকলেও বন্ধের সময় পজিটিভে ফেরে। পতনের খাদ থেকে ফিরে কিছুটা সামাল দিয়েছে শেয়ার মার্কেট (Sensex and Nifty50)।
সোমবার প্রায় ০.৫০ শতাংশ ডাউন স্টার্টের পরেও মার্কেট বন্ধের সময় সেনসেক্স বেড়েছিল ৭৮৭ পয়েন্ট বা ১.০৭ শতাংশ এবং এই বৃদ্ধির ফলে এই ইনডেক্স সূচক ছিল ৭৪ হাজার ১০৬ পয়েন্টে।। নিফটি৫০ ২৫৫ পয়েন্ট বা ১.১২ শতাংশ বেড়ে ছিল ২২ হাজার ৯৬৮ পয়েন্টে। এই বৃদ্ধির ফলে বম্বে স্টক এক্সচেঞ্জের লিস্টেড স্টকগুলির সম্মিলিত মার্কেট ক্যাপিটালাইজেশনও বেড়েছে বেশ অনেকটা।
দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পাশাপাশি সেক্টরাল ইনডেক্সগুলিও ঘুরে দাঁড়িয়েছে শেষ ট্রেডিং সেশনে। বম্বে স্টক এক্সচেঞ্জে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্সও বৃদ্ধি পেয়েছে (Sensex and Nifty50)।

এ দিন বাজার খোলার সময় নিফটি-তে আইটি বাদে সমস্ত সেক্টরাল ইনডেক্স গ্রাফ ছিল লাল। কিন্তু বাজার বন্ধের সময় নিফটি-তে অয়েল অ্যান্ড গ্যাস এবং মিডিয়া ছাড়া বাকি সব ইনডেক্সের বৃদ্ধি হয়েছে।
আরও পড়ুন: KKR vs PBKS: বৃষ্টিমুখর ইডেনে শাহরুখ পা রাখতেই পয়েন্টের খাতা খুলল কেকেআর
এই বৃদ্ধির কারণ হিসেবে বেশ কিছু ফ্যাক্টরকে চিহ্নিত করেছে মার্কেট এক্সপার্টরা। এর মধ্যে অন্যতম হলো আমেরিকা এবং ইরানের যুদ্ধবিরতির আশা এবং এর উপর ভর করেই কিছুটা ট্র্যাকে ফিরছে মার্কেট। সংঘর্ষ বিরতির খবর আসার পর থেকেই যুদ্ধ বন্ধ হওয়া নিয়ে আশা জাগছে আর তার ইতিবাচক প্রভাব পড়েছে দালাল স্ট্রিটে। যদিও তেলের দাম বেড়েছিল কিন্তু পরে সেটা কিছুটা কমে আসে। যার ফলে আশার এল দেখছেন লগ্নিকারীরা।
এইসবের পাশাপাশি ভারতীয় মুদ্রাও কিছুটা শক্তিশালী হয়েছে। মার্কিন ডলারের সাপেক্ষে ৯৫-এর গণ্ডি ছোঁয়ার পরে গত সপ্তাহেই ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় মুদ্রা। এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপ টাকার দাম বৃদ্ধির সহায়ক হয়েছে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার এই গোটা সপ্তাহে বাজারের অভিমুখ কোন দিকে থাকে (Sensex and Nifty50)।


