Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার শেষ ট্রেডিং সেশনে ধস নেমেছে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের (Sensex and Nifty50)।
পতনের খাদে দালাল স্ট্রিট (Sensex and Nifty50)
চলতি সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে পতন দেখা গেল দেশের শেয়ার মার্কেটে। টানা দুই দিন পয়েন্ট কোমল সেনসেক্স ও নিফটি৫০-র। দেশের আইটি সেক্টরে ধস এবং বেশ কিছু সংস্থার স্টক বিক্রির জেরে ধাক্কা খেয়েছে দুই বেঞ্চমার্ক ইনডেক্স। বাজারের ক্ষতি হয়েছে একটি সেশনে ৭ লক্ষ কোটি টাকা এর কারণে (Sensex and Nifty50)।
শুক্রবারের ট্রেডিং সেশনে নিফটি৫০ কমেছে ৩৩৫ পয়েন্ট বা ১.৩০ শতাংশ। এই পতনের জেরে ২৫ হাজার ৫০০ পয়েন্টের নীচে নেমেছে এই সূচক। সেনসেক্স কমেছে ১ হাজার ৪৮ পয়েন্ট বা ১.২৫ শতাংংশ। যার জেরে সেনসেক্স রয়েছে ৮২ হাজার ৬২৬ পয়েন্টে।
দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পাশাপাশি পয়েন্ট কমেছে স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইন্ডেক্সগুলির। বিএসই ২৫০ স্মল ক্যাপ ইনডেক্স কমেছে ১.৫০ শতাংশ এবং বিএসই ১৫০ মিড ক্যাপ ইনডেক্স কমেছে ১.৫৮ শতাংশ। সেই সঙ্গে সেক্টোরাল ইনডেক্স এই দিন রয়েছে নেগেটিভে।

এই সপ্তাহের গত দুই দিন ধরে চর্চায় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এর প্রভাব নিয়ে তৈরি হওয়া অনিশ্চিয়তা এবং টেক সংস্থায় এর প্রভাবের কথা মাথায় রেখে লগ্নিকারীরা সতর্ক পদক্ষেপ নিচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গ্লোবাল মার্কেটের দুর্বল পরিস্থিতিও প্রভাব ফেলেছে বলে মনে করছেন এক্সপার্টরা।
আরও পড়ুন: Horoscope: সিদ্ধি যোগে শুভ ইঙ্গিত, ভাগ্যের চাকা ঘুরবে কার?
এই বিষয়ে ব্রোকারেজ সংস্থার বিশেষজ্ঞদের মতে, ‘দুর্বল গ্লোবাল পরস্থিতি এবং আসন্ন US inflation সংক্রান্ত তথ্য প্রকাশের আগে অস্থিরতার মধ্যে রয়েছে দেশীয় ইকুইটি সূচকগুলি। ভারত ও আমেরিকার ট্রেড ডিল ঘিরে যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছিল, তা ফিকে হয়ে গিয়েছে ধীরে ধীরে। নতুন করে AI-চালিত বিঘ্নের আশঙ্কা ঝুঁকি নেওয়ার প্রবণতা কমিয়ে দিয়েছে। বাজারের উদ্বেগ, লেবার আর্বিট্রাজ মডেলের উপর নির্ভরশীল ভারতীয় আইটি সংস্থাগুলি তাদের Nasdaq-তালিকাভুক্ত প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশি প্রতিযোগিতামূলক চাপে পড়তে পারে (Sensex and Nifty50)।’
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


