Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চার সেশনে বৃদ্ধির পর শেষ ট্রেডিং সেশনে পয়েন্ট কমেছে সেনসেক্স ও নিফটি৫০-র (Friday Trading Session)।
শেষ ট্রেডিং সেশনে পতন হল দুই সূচকের (Friday Trading Session)
সপ্তাহ জুড়ে বিপুল বৃদ্ধির মুখ দেখার পর শুক্রবার শেষ ট্রেডিং সেশনে পতন হল ভারতের শেয়ার বাজারের দুই সূচকের। চলতি সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পয়েন্ট কমেছে প্রায় ০.৫০ শতাংশের আশপাশে। তবে পাঁচ ট্রেডিং সেশনের নিরিখে পয়েন্ট বেড়েছে নিফটি৫০ ও সেনসেক্সের (Friday Trading Session)।
শুক্রবার নিফটি৫০ কমেছে ০.৪৭ শতাংশ বা ১২৪ পয়েন্ট। এই পতনের পরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক থাকল ২৬ হাজার ৬৮ পয়েন্টে এবং সেনসেক্স কমেছে ০.৪৬ শতাংশ বা ৪০০ পয়েন্ট। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক রয়েছে ৮৫ হাজার ২৩১ পয়েন্টে। দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পাশাপাশি ১ শতাংশ করে পয়েন্ট কমেছে বম্বে স্টক এক্সচেঞ্জে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্সের।

পতন হয়েছে সেনসেক্স ও নিফটি৫০-র মতো দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ সেক্টরাল ইনডেক্সের। শুক্রবার লাল রয়েছে নিফটি এফএমসিজি এবং নিফটি ইন্ডিয়া কনজ়াম্পশন বাদে সমস্ত সেক্টরাল ইনডেক্সের গ্রাফ। ২ শতাংশের বেশি পয়েন্ট কমেছে নিফটি-তে মেটাল এবং ইন্ডিয়া ডিফেন্স সেক্টরাল ইনডেক্সের। এক শতাংশের বেশি পয়েন্ট কমেছে রিয়েলটি, পিএসইউ ব্যাঙ্ক, ফিনানশিয়াল সার্ভিস, এনার্জির মতো সেক্টরাল ইনডেক্সের।
আরও পড়ুন: Ind vs SA: অধিনায়ক বদলালেও পাল্টাল না টস ভাগ্য, বাদ অক্ষর প্যাটেল
বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন সেনসেক্স ও নিফটি৫০-র পয়েন্ট কমেছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই, বাজাজ ফিনান্সের মতো একাধিক হেভিওয়েট স্টকের পতনের জেরে। বিশ্ব বাজারে দুর্বল ভাবও সপ্তাহের শেষে বাজারকে নীচে নামিয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা (Friday Trading Session)।
(কে টিভি বাংলা ডিজিটাল কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বিনিয়োগ করার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


