Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার ট্রেডিং সেশনের শুরুতে পয়েন্ট বৃদ্ধি হলেও শেষ ক্লোজিংয়ের থেকে পয়েন্ট হারায় দুই বেঞ্চমার্ক ইনডেক্সের (Sensex and Nifty50)।
শেষ ট্রেডিং সেশনে পয়েন্ট হারাল দুই ইনডেক্স (Sensex and Nifty50)
চলতি সপ্তাহের শুরু থেকে টানা পতন দেখলেও শুক্রবার শেষ ট্রেডিং সেশনে শেয়ার বাজারের পজিটিভ ভাইব স্বস্তি ফেরায় লগ্নিকারীদের। দুই ইনডেক্স সূচকের পয়েন্ট লাগাতার কমায় চাপ তৈরি হয়েছিল, সেটা কিছুটা হলেও কমে। তবে বিশেষজ্ঞদের বড় অংশের মতে বৃদ্ধির পরে পতনের রেশ কাটিয়ে যে ঘুরে দাঁড়িয়েছে শেয়ার মার্কেট সেটা এখনই বলা যাবে না (Sensex and Nifty50)।
শেষ ক্লোজিংয়ের থেকে হায়ার পয়েন্টে শুক্রবার যাত্রা শুরু হয় দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। সকাল সাড়ে ১০টার পরে সেনসেক্স বেড়েছিল প্রায় ৭১৭ পয়েন্ট এবং নিফটি৫০ বেড়েছিল ২০০ পয়েন্টের কাছাকাছি। তবে বাজার বন্ধ পর্যন্ত এই বৃদ্ধি বজায় থাকেনি।
বাজার বন্ধের সময় সেনসেক্স বেড়েছে ১৮৮ পয়েন্ট বা ০.২২ শতাংশ। এ সপ্তাহে বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্সের ক্লোজিং হলো ৮৩ হাজার ৫৭০ পয়েন্টে। অন্য দিকে নিফটি৫০ বাড়ল মাত্র ২৯ পয়েন্ট বা ০.১১ শতাংশ। এ সপ্তাহে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্সের ক্লোজিং হলো ২৫ হাজার ৬৯৪ পয়েন্টে। সেনসেক্স ও নিফটি৫০-র বৃদ্ধির দিনে মিক্সড পারফরম্যান্স দেখা গিয়েছে বিভিন্ন সেক্টরাল ইনডেক্সের পারফরম্যান্সে। নিফটি-তে মিড ক্যাপে বৃদ্ধি হলেও স্মল ক্যাপে পতন হয়েছে। আইটি স্টকগুলির মধ্যে বৃদ্ধি পেয়েছে টিসিএস, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এইচসিএল টেকের শেয়ার দর তাছাড়াও দুই বেঞ্চমার্ক ইনডেক্সের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এসবিআই ও এইচডিএফসি ব্যাঙ্কের।
আরও পড়ুন: Stock Market: রবিবার খোলা থাকছে শেয়ার মার্কেট, সৌজন্যে বাজেট
বিশেষজ্ঞদের বড় অংশ শুক্রবারের এই বৃদ্ধিকে সিলেক্টিভ হিসেবে চিহ্নিত করেছে। তাঁদের মতে সিলেক্টিভ কিছু স্টকের প্রভাবে এই বৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে শেষবেলায় আবার পয়েন্ট পড়ার পিছনে রয়েছে প্রফিট বুকিং (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


