Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই সংস্থার স্টকের দাম বেড়েছে গতকাল প্রায় ২০ শতাংশের কাছাকাছি। বড় অর্ডার পাওয়ার পর সাথে-সাথেই বাজিমাত (Stock Market)।
স্টকের দামের রকেট উত্থান (Stock Market)
শেয়ারের দামের ওঠাপড়া লেগেই থাকে। কিন্তু দিনের শুরু থেকেই এই স্টকের দাম বেড়েছে গতকাল। ১৬১ টাকা বেড়ে এই স্টকের দাম ১৬৫ টাকার আশেপাশে চলছিল। সংস্থার স্টকের দামে এমনটাই দেখা গেল গত ১৮ সেপ্টেম্বর। এই স্টকের দাম একবার ২০ শতাংশ বেড়ে যায়। পুরোদিন ট্রেডিংয়ের পরে ১৪.৫৭ শতাংশ রিটার্ন দিয়েছে এই কোম্পানির স্টক (Stock Market)।
সূত্রের খবর অনুযায়ী সাবসিডিয়ারি অ্যালেন রিইনফোর্সড প্লাস্টিকস লিমিটেড বড় অঙ্কের অর্ডার পেয়েছে। আর এই খবর পাওয়ার পর থেকেই লাফিয়ে বাড়তে থাকে শেয়ারের দাম। Jaykay Enterprises স্টক এক্সচেঞ্জে যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী Allen Reinforced Plastics Ltd প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি অর্ডার পেয়েছে BrahMos Aerospace Private Limited-এর থেকে। সেই চুক্তি অনুযায়ী কাজ হবে ভারতে।

আরও পড়ুন: Navaratri Yog: নবরাত্রিতে মহালক্ষ্মী রাজযোগ, এই ৩ রাশির জীবনে খুলে যাবে সৌভাগ্যের দ্বার!
লং টার্মে লগ্নিকারীরা কার্যত বড় অঙ্কের লাভ দেখেছেন। এই স্টক থেকে আগেও বিনিয়োগকারীরা দুর্দান্ত রিটার্ন পেয়েছেন। যারা ৫ বছর আগে থেকে এই স্টকে বিনিয়োগ করেছিলেন তারা রিটার্ন পেয়েছেন চোখ ধাঁধানো। ২০২০ সালে নভেম্বরের প্রথম দিকেও এই শেয়ারের দাম ছিল ২ টাকার মতো। গতকাল এই স্টকের দাম ১৯৩ টাকা ছুঁয়েছে। ১৮৪.৩৫ টাকায় বাজার শেষ করেছে এই শেয়ার।
২০২০ সালে এই স্টকে যদি কেউ ১ লক্ষ টাকা লগ্নি করে রাখতেন তবে চলতি বছরের ১৮ সেপ্টেম্বর সেই অর্থের পরিমাণ হতো ৯০ লক্ষ টাকা। অর্থাৎ এই স্টক রিটার্ন দিয়েছে প্রায় ৯০০০ শতাংশের মতো। বিগত ১ বছরে এর রিটার্ন ৯৭% এবং ৩ বছরে এর রিটার্ন প্রায় ৪০৮ শতাংশ (Stock Market)।
(বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


