Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে যেমন পতন হয়েছে সেনসেক্স এবং নিফটি৫০-র তেমন অন্যদিকে ইন্ডিয়া ডিফেন্স, আইটি, এনার্জি-র মতো সেক্টরাল ইনডেক্সের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে (Sensex and Nifty50)।
আবার পতনের মুখে দুই ইনডেক্স (Sensex and Nifty50)
সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে আবার ধসের মুখে দালাল স্ট্রিট। বৃহস্পতিবারের ক্লোজিংয়ের থেকে লোয়ার পয়েন্টে ওপেনিং হয় দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। নিফটি এই দিন নেমে যায় ২৪ হাজার ৬৫০ পয়েন্টের কমে এবং সেনসেক্স নেমেছিল ৫০০ পয়েন্ট (Sensex and Nifty50)।
সকাল ৯টা ৪০ মিনিটে নিফটি৫০ রয়েছে ২৪ হাজার ৬৭১ পয়েন্টে। যা শেষ ক্লোজিংয়ের তুলনায় ৯৪ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কম। সেনসেক্স রয়েছে ৭৯ হাজার ৭০৮ পয়েন্টে। যা শেষ ক্লোজিংয়ের তুলনায় ০.৩৮ শতাংশ বা ৩০৭ পয়েন্ট কম।
শুক্রবার আর্লি ট্রেডে বিভিন্ন সেক্টরাল ইনডেক্সের মধ্যে দেখা গিয়েছে মিক্সড পারফরম্যান্স। তবে নিফটি-তে কয়েকটি সেক্টরাল ইনডেক্সের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে যার মধ্যে রয়েছে ডিফেন্স, আইটি, এনার্জি-র মতো সেক্টরাল ইনডেক্স। তবে সকাল থেকেই লাল রয়েছে ইনফোসিস, ব্যাঙ্ক, অটো, রিয়েলিটি, ফিনানশিয়াল সার্ভিস, মেটাল, ট্যুরিজমের মতো গুরুত্বপূর্ণ সেক্টরাল ইনডেক্সের গ্রাফ।

নিফটি৫০ ইনডেক্সে লিস্টেড স্টকগুলির মধ্যে ভারত ইলেক্ট্রনিক্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এনটিপিসি, উইপ্রো, এইচসিএল টেকের সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে। ইনফোসিস, টিসিএস, টেক মাহিন্দ্রার মতো আইটি স্টকগুলিও বৃদ্ধির পথে রয়েছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর পাশাপাশি ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, আইসিআইসিআই ব্যাঙ্ক, এলঅ্যান্ডটি, ম্যাক্স হেলথকেয়ার, এইচডিএফসি ব্যাঙ্কের মতো সংস্থার শেয়ার দর শুক্রবার কমেছে সবথেকে বেশি।
আরও পড়ুন: S30MKI Accident Update: অসমে ভেঙে পড়ল সুখোই সু-30MKI , দুর্ঘটনায় নিহত দুই পাইলট
ইন্ডিয়ান রুপি-র ওপেনিং ফ্ল্যাট হয়েছে। মার্কিন ডলারের সাপেক্ষে রুপি-র বিনিময় দর ৯১.৬৪ রয়েছে। এই সুযোগে দর বেড়েছে সোনা এবং রুপোর। দেশের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম বেড়েছে ১ শতাংশ। এবং রুপোর দাম ২.৪ শতাংশ বেড়েছে (Sensex and Nifty50)।


