Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউড সুপারস্টার শাহরুখ খান ( Shah Rukh Khan) ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ( Deepika Padukone) নামে ভরতপুর জেলার মথুরা গেট থানায় একটি এফআইআরে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করা হয় দুই তারকা ও এক সংস্থার ছয় আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ ওঠে, গাড়ির নির্মাণ ত্রুটি ছিল বলে। আর যেহেতু এই গাড়ি সংস্থার প্রচার হিসাবে রয়েছেন দীপিকা ও শাহরুখ খান তাই তাঁদের বিরুদ্ধেও এই অভিযোগ ওঠে।
অভিযোগকারী ও গাড়ির ত্রুটি (Shah Rukh-Deepika)
অভিযোগকারী হলেন, ভরতপুরের বাসিন্দা কীর্তি সিং (Shah Rukh–Deepika)। তিনি ২০২২ সালে জুন মাসে গাড়িটি কিনেছিলেন ২৩ লক্ষ ৯৭ হাজার টাকা দিয়ে। অভিযোগকারী অভিযোগ করেন , গাড়িটি ৬ -৭ মাস ব্যবহারের পর থেকে নানা রকম যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ক্রমে সমস্যা আরও বাড়তে থাকে। সংস্থার কাছে সাহায্য চাইতে গেলে গাড়িতে নির্মাণগত ত্রুটি আছে বলে ফিরিয়ে দেওয়া হয় , বলে অভিযোগ করেন কীর্তি সিং ।
আইনি প্রক্রিয়া (Shah Rukh-Deepika)
কীর্তি সিং ভরতপুরের সিজেএম কোর্ট নং ২-এ অভিযোগ জানালে আদালত এফআইআর দায়েরের নির্দেশ দেয় (Shah Rukh–Deepika)। দায়িত্ব পালনে ব্যর্থতা ,প্রতারণা ষড়যন্ত্র ইত্যাদি অভিযোগ করা হয়। ১৯৯৮ সাল থেকে শাহরুখ খান (Shah Rukh Khan) গাড়ি সংস্থাটির সঙ্গে যুক্ত রয়েছেন। ২০২৩ সালে ডিসেম্বর মাসে এই সংস্থার সাথে চুক্তিবদ্ধ হন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বলা বাহুল্য এই গাড়ি সংস্থাটির জনপ্রিয় মুখ শাহরুখ ও দীপিকা পাড়ুকোন।
অভিযুক্ত প্রচারকারী! (Shah Rukh-Deepika)
ভারতীয় ভোক্তা সুরক্ষা আইনে , বিশেষত কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ২০১৯ অনুযায়ী একটি ভুল বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করার ক্ষেত্রে বিজ্ঞাপনদাতা ও প্রচারকারী দুজনই অভিযুক্ত হবেন। তাই এক্ষেত্রে প্রচারকারী হিসাবে দুই তারকা দীপিকা ও শাহরুখ খানের নামে অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে ও তথ্য যাচাই করছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত শাহরুখ ও দীপিকা অর্থাৎ তাঁদের প্রতিনিধি দলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: Sridevi: শ্রীদেবীর সম্পত্তি নিয়ে বিতর্ক, আইনের দ্বারস্থ বনি কাপুর
দায় নেওয়া (Shah Rukh-Deepika)
গত বছরে সুপ্রিম কোর্ট বিনোদন মূলক বিজ্ঞাপন বিষয়ে একটি রায় দিয়েছিলেন। বলা হয়েছিল, কোনও নামী সংস্থার জিনিসে খুঁত বের হলে তার দায় নিতে হবে প্রচারকারীকে। অর্থাৎ সেক্ষেত্রে যদি কোনও তারকাও থেকে থাকেন, তাঁকেও তার দায় নিতে হবে। এক্ষেত্রে প্রচারকারী হিসাবে ছিলেন দুই জনপ্রিয় বলিউড তারকা । তাই এক্ষেত্রেও সেই আইনের ব্যতিক্রম ঘটেনি।



