Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জুনিয়র এনটিআর এবং পরিচালক প্রশান্ত নীলের বহু (Shahid Kapoor) প্রতীক্ষিত নতুন ছবি ‘ড্রাগন’ (অস্থায়ী নাম) ধীরে ধীরে নিজের যাত্রা শুরু করছে। এর আগে প্রশান্তের ‘সালার’, ‘কেজিএফ’ বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। এখন আসন্ন এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সূত্রের খবর, ড্রাগন ছবিতে গুরুত্বপূর্ণ কাস্টিং বদল হতে পারে।
চলছে আলোচনা (Shahid Kapoor)
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ছবির প্রধান খলনায়কের (Shahid Kapoor) ভূমিকার জন্য শাহিদ কাপুরকে ভাবা হচ্ছে। আগে এই চরিত্রে অভিনয় করার কথা ছিল তোভিনো থমাসের। কিন্তু শিডিউল সমস্যার কারণে তিনি নাকি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। জানা গেছে, শাহিদের সঙ্গে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি, তবে নির্মাতাদের সঙ্গে তাঁর আলোচনা চলছে বলে জানা গিয়েছে।

কবে মুক্তি পাবে ড্রাগন ? (Shahid Kapoor)
এই ছবিতে নায়িকার ভূমিকায় রুক্মিণী বাসন্তকে দেখা যেতে পারে। পাশাপাশি, অনিল কাপুরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন বলে জল্পনা চলছে। তবে ছবির সম্পূর্ণ কাস্ট এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ‘ড্রাগন’ ছবিটি আগে ২০২৬ সালের ২৫ জুন মুক্তির কথা ছিল। কিন্তু এখন সেই সময়সূচি অনিশ্চিত। নতুন করে কবে মুক্তি পাবে, তা এখনও জানায়নি নির্মাতারা।
মনোযোগী জুনিয়র এনটিআর
কাজের দিক থেকে জুনিয়র এনটিআরকে শেষ দেখা গিয়েছিল ‘ওয়ার ২’ ছবিতে, যেখানে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে হৃতিক রোশনসহ আরও একাধিক তারকা ছিলেন। তবে ছবিটি সমালোচকদের নজর ও বক্স অফিস-দুই ক্ষেত্রেই খুব একটা সফল হয়নি।
এবার ‘ড্রাগন’-এর জন্য এনটিআর নিজেকে নতুনভাবে তৈরি করছেন। চরিত্রের জন্য তিনি নাকি বিশেষ শারীরিক পরিবর্তনও করেছেন।

অন্যদিকে, শাহিদ কাপুর সম্প্রতি ‘ও’ রোমিও’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। যদিও বক্স অফিসে সেরকম সাফল্য পায়নি তার এই ছবি। পরবর্তীতে তাঁকে ‘ককটেল ২’ ছবিতে দেখা যাবে, যেখানে তাঁর সঙ্গে থাকবেন কৃতি স্যানন ও রাশমিকা মন্দানা। প্রসঙ্গত, হিসেবে বলছে যেসব ছবিতে শাহিদ কাপুর অন্য হিরোর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছে, সেখানেই তৈরী হয়েছে বিতর্ক। পদ্মাবৎ-এর সময় তিনি অভিযোগ করেছিলেন যে রণবীর সিং থাকায় বেশি স্ক্রিন টাইম পাননি। এখন দেখা যাক, আসন্ন ছবি ড্রাগন-এ শাহীদ-এর অভিনয় কতটা নজর কাড়ে।
আরও পড়ুন: Rajnya Halder Nomination: ৬ প্রস্তাবক উধাও! মনোনয়ন ঘিরে কটাক্ষের শিকার রাজন্যা
সব মিলিয়ে, ‘ড্রাগন’ ছবিকে ঘিরে এখনই কৌতূহল তুঙ্গে। শাহিদ যদি সত্যিই এই ছবিতে যোগ দেন, তাহলে তা দর্শকদের জন্য বড় চমক হতে চলেছে।


