Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোয় বাঙালির পাতে আমিষ থাকবে (Shamik Bhattacharya) কি না, তা নিয়ে নতুন করে জোরালো বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট ছড়িয়ে পড়লেও পুজোর সময়ে আমিষ খাবার বিক্রি বা মণ্ডপের আশপাশে আমিষের স্টল নিষিদ্ধ করার বিষয়ে এখনও কোনও সরকারি নির্দেশিকা প্রকাশ্যে আসেনি। বিশ্ব হিন্দু পরিষদের নামে এমন কিছু নির্দেশিকা ছড়ালেও তার সত্যতা নিশ্চিত হয়নি।
বাড়ছে বিতর্ক (Shamik Bhattacharya)
এই আবহে বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর (Shamik Bhattacharya) মন্তব্যকে ঘিরে বিতর্ক আরও বাড়ে। দুর্গাপুজোর সময়ে আমিষ খাবার খাওয়ার বিরোধিতা করে তিনি বাঙালিদের ননভেজ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তাঁর বক্তব্যের পরই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি এবার পুজোয় আমিষ খাবারের উপর কোনও বিধিনিষেধ আসতে চলেছে?
শমীকের স্পষ্ট বক্তব্য (Shamik Bhattacharya)
এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি কার্যত স্পষ্ট করে দিয়েছেন, বাংলার মানুষ কী খাবেন, সেই সিদ্ধান্ত অন্য কেউ চাপিয়ে দিতে পারেন না। সাংবাদিক বৈঠকে তিনি বাঙালির পুজোর খাবারের প্রসঙ্গ তুলে জানান, নবমীর দিনে পাঁঠার মাংস খাওয়ার রীতিও বাঙালি সমাজে প্রচলিত। এমনকি তাঁকে কেউ নবমীতে মাংস খাওয়ার আমন্ত্রণ জানালে তিনি যাওয়ার কথাও বলেন।

আরও পড়ুন: Bageshwar Baba: আমিষভোজীরা ‘পাষণ্ড’, কে এই বাগেশ্বর বাবা? তার কথায় নিরামিষ খাবে বাঙালিরা?
ধীরেন্দ্র শাস্ত্রীর মন্তব্য প্রসঙ্গে শমীক বলেন, তিনি একজন সন্ন্যাসী হিসেবে নিজের মতামত প্রকাশ করতেই পারেন। তাঁর প্রতি শ্রদ্ধা রয়েছে বলেও জানান বিজেপি নেতা। তবে পশ্চিমবঙ্গের মানুষ কী খাবেন বা খাবেন না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর নেই।


