Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সাল জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে অত্যন্ত (Shani Dev) গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী বছর মেষ থেকে মীন-রাশিচক্রের বারোটি রাশির উপরই কোনও না কোনও ভাবে শনিদেবের প্রভাব পড়বে। কারও ক্ষেত্রে চলবে সাড়ে সাতি, আবার কারও জীবনে সক্রিয় থাকবে ধাইয়া বা আড়াই দশা। এমনও অনেকে থাকবেন, যাঁরা শনির মহাদশা কিংবা অন্তর্দশার প্রভাবে নানা অভিজ্ঞতার মুখোমুখি হবেন। তবে এত কিছুর মাঝেও কিছু রাশির জন্য ২০২৬ সুখবর বয়ে আনতে পারে, বিশেষত যাঁদের উপর শনির শুভ দৃষ্টি থাকবে।
শনিদেব চার রকম পায়ে রাশিচক্রে গমন করেন (Shani Dev)
জ্যোতিষ মতে, শনিদেব চার রকম পায়ে রাশিচক্রে (Shani Dev) গমন করেন-সোনা, রুপো, তামা ও লোহা। এই পায়ের ধরন অনুযায়ীই নির্ধারিত হয় সংশ্লিষ্ট রাশির উপর শনির প্রভাব শুভ না অশুভ। চারটির মধ্যে রুপোর পা সবচেয়ে ইতিবাচক ফল দেয় বলে মনে করা হয়। ২০২৬ সালে শনি মীন রাশিতে অবস্থান করবেন, যার ফলে কুম্ভ, মীন ও মেষ রাশিতে সাড়ে সাতির প্রভাব দেখা যাবে। পাশাপাশি সিংহ ও ধনু রাশিতে চলবে ধাইয়া দশা।
শনির রুপোর পায়ের শুভ প্রভাব (Shani Dev)
তবে আশার কথা হল, আগামী বছরে কিছু রাশির উপর শনির (Shani Dev) রুপোর পায়ের শুভ প্রভাব সক্রিয় থাকবে। জ্যোতিষ গণনা অনুযায়ী, ২০২৬ সালে কর্কট, বৃশ্চিক ও কুম্ভ-এই তিন রাশিতে শনি রুপোর পায়ে গমন করবেন। এই তিন রাশির জাতকদের জন্য বছরটি উন্নতি, সাফল্য ও স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।

কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন
শনির রুপোর পায়ের প্রভাবে কর্কট, বৃশ্চিক ও কুম্ভ রাশির জাতকরা কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা প্রবল, পাশাপাশি ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল হাতে আসতে পারে এবং আর্থিক দিক থেকে স্বচ্ছলতা বাড়বে। আচমকা অর্থলাভ, নতুন বিনিয়োগ বা সম্পত্তি কেনার যোগও তৈরি হতে পারে।
অনুকূল সময়
ব্যক্তিগত জীবনেও এই রাশিগুলির জন্য সময় অনুকূল। বিবাহযোগ্যদের বিয়ে পাকাপাকি হতে পারে, আবার দাম্পত্য জীবনে সুখ ও বোঝাপড়া বাড়বে। যাঁরা সন্তান লাভের অপেক্ষায় রয়েছেন, তাঁদের মনস্কামনা পূরণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। নতুন বাড়ি, জমি বা গাড়ি কেনার যোগ ২০২৬ সালে জোরালো হতে পারে।

আরও পড়ুন: Microgreen: চিরসবুজ থাকতে রোজকার ডায়েটে রাখুন মাইক্রোগ্রিন!
যদিও শনির প্রভাব মূলত কর্মফল নির্ভর, তবু জ্যোতিষীরা কিছু সহজ উপায়ের পরামর্শ দেন। যেসব রাশিতে শনির রুপোর পায়ের প্রভাব থাকবে, তাঁদের প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে তেলের প্রদীপ জ্বালানো, অসহায়দের সাহায্য করা এবং ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার কথা বলা হয়। এতে শনিদেবের কৃপা আরও সুদৃঢ় হতে পারে এবং ২০২৬ সাল হয়ে উঠতে পারে সাফল্য ও শান্তির বছর।


