Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শনি জ্যোতিষশাস্ত্রে ন্যায়ের প্রতীক হিসেবে বিবেচিত (Shani Margi 2025) হলেও তাঁর গমনপথ সবসময়ই রহস্যময়। সাধারণত ধীরগতির এই গ্রহ আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করে। কিন্তু অবস্থান অপরিবর্তিত থাকলেও শনি সময়ে সময়ে নিজের গতিপথ বদল করে-কখনও সোজা পথে চলে, কখনও উল্টো গতিতে, কখনও বক্রী আবার কখনও মার্গী। সম্প্রতি, ২৮ নভেম্বর ২০২৫-এ শনি মীন রাশিতেই অবস্থান রেখে বক্রগতির অবসান ঘটিয়ে মার্গী হয়েছে। এই পরিবর্তন ১২ রাশির জাতকদের জীবনে নানা প্রভাব ফেলবে বলে বিশ্বাস করা হয়। ২০২৬ সালের জুলাই পর্যন্ত শনির এই সরল গতি বজায় থাকবে।
বৃষ রাশি (Shani Margi 2025)
বৃষ রাশির জাতকদের জন্য এই সময় বিশেষ আশীর্বাদ হিসেবে (Shani Margi 2025) আসতে পারে। এতদিন যাঁরা আর্থিক চাপে কষ্ট পেয়েছেন, তাঁদের জন্য পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নতুন উপায়ে আয়ের পথ খুলে যেতে পারে। আগের বিনিয়োগগুলো থেকে কাঙ্ক্ষিত মুনাফা পাওয়ার যোগ রয়েছে। আর্থিক সিদ্ধান্তে স্থিরতা আসবে এবং অর্থভিত্তিক উদ্বেগ কমে যাবে। সামগ্রিকভাবে, এই রাশি ধীরে ধীরে অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে পৌঁছবে।

মিথুন রাশি (Shani Margi 2025)
মিথুন রাশির জাতকদের জন্য শনির মার্গী গতি কর্মজীবনে ইতিবাচক (Shani Margi 2025) পরিবর্তন এনে দিতে পারে। চাকরিক্ষেত্রে উন্নতির সম্ভাবনা জোরালো। যাঁরা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় আছেন, তাঁদের জন্য এই সময় শুভ। ব্যবসায়ীদের ক্ষেত্রেও বড় সাফল্যের যোগ আছে—নতুন চুক্তি বা প্রকল্প পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। আর্থিক দিক মজবুত হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও তা আপনার সাফল্যকে ত্বরান্বিত করবে। পরিবারের পরিবেশেও শান্তি ও ইতিবাচক শক্তির অনুভূতি বাড়বে।

কর্কট রাশি (Shani Margi 2025)
কর্কট রাশি শনির মার্গী গতি থেকে বিশেষ আশীর্বাদ পেতে পারে। শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত অনুকূল সময়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য বা শিক্ষাগত অগ্রগতি দেখা যেতে পারে। কর্মজীবনের বাধা দূর হয়ে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি বা সঞ্চয় বৃদ্ধির যোগ রয়েছে। পরিবারে শান্তি ও স্থিতি বজায় থাকবে। আধ্যাত্মিক বা ধর্মীয় কর্মকাণ্ডের প্রতি আগ্রহ বাড়তে পারে, যা মানসিক প্রশান্তি দেবে।
আরও পড়ুন: Cyclone Ditwah: দেতোয়ার হানায় বিপর্যস্ত শ্রীলঙ্কা, মৃত অন্তত ৫৬!
কুম্ভ রাশি
কুম্ভ রাশি শনি-শাসিত হওয়ায় শনির গতিবদল এদের জীবনে তাত্ক্ষণিক প্রভাব ফেলতে পারে। অর্থলাভের সম্ভাবনা প্রবল। বিভিন্ন উৎস থেকে অর্থপ্রাপ্তির সুযোগ সৃষ্টি হবে। পারিবারিক সম্পত্তি বা কোনো পুরোনো পাওনা থেকেও লাভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা আর্থিক পরিকল্পনা সফলতার মুখ দেখতে পারে।

মীন রাশি
মীন রাশি বর্তমানে শনির সাড়ে সাতির দ্বিতীয় ধাপে রয়েছে, ফলে চাপ ও বাধার সময় চলছে। তবে শনি মার্গী হওয়ায় কিছুটা স্বস্তির হাওয়া বইতে পারে। মানসিক উদ্বেগ কমবে, স্বাস্থ্যগত সমস্যা প্রশমিত হবে। কাজের অগ্রগতি ধরা দেবে এবং আত্মবিশ্বাস বাড়বে। ফলাফল ধীর হলেও ইতিবাচক দিকে যাবে।


