Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন বাংলা ছবি ‘চোর’ নিয়ে কৌতূহল (Shankar Chakraborty) যখন তুঙ্গে, ঠিক তখনই প্রকাশ্যে এল অভিনেতা শঙ্কর চক্রবর্তীর লুক। আজ ছিল তাঁর লুক সেটের দিন। সাদা রঙের পুলিশের পোশাকে তাঁকে দেখা যেতেই ছবিটি নিয়ে আগ্রহ আরও বেড়ে গিয়েছে। পর্দায় তাঁকে এক দায়িত্বশীল পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বলেই ইঙ্গিত মিলছে এই লুক থেকে।
লুক সেট (Shankar Chakraborty)
শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty) বরাবরই নিজের অভিনয় দক্ষতায় চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলেন। সাদা ইউনিফর্ম, কড়া দৃষ্টি আর সংযত অভিব্যক্তি-সব মিলিয়ে তাঁর লুক ছবির বাস্তবতাকে আরও জোরালো করবে। পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের নতুন এই ছবির শুটিং শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি থেকে। শহরের রাস্তায়, রাতের অন্ধকারেই হবে ছবির শুটিং। একটি মাত্র রাতকে ঘিরে আবর্তিত হবে পুরো গল্প। সেই রাতের ঘটনাপ্রবাহে পুলিশ চরিত্রের গুরুত্ব যে কম নয়, তা শঙ্করের লুক সেট থেকেই স্পষ্ট।

‘চোর’ ছবির গল্প (Shankar Chakraborty)
‘চোর’ ছবির গল্প মূলত তিনজন (Shankar Chakraborty) পুরুষ চরিত্রকে কেন্দ্র করে। জীতু কমল ও রাজেশ শর্মার সঙ্গে শঙ্কর চক্রবর্তীর চরিত্র ছবির মূল স্রোতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সমাজে ঘটে যাওয়া নানান ঘটনাকে বাস্তবের আলোকে তুলে ধরাই পরিচালকের চিরাচরিত ধারা। সেই ধারাবাহিকতায় এবার আইন, অপরাধ ও মানবিক দ্বন্দ্বকে এক সুতোয় বাঁধতে চলেছেন তিনি।

আরও পড়ুন: Mardaani 3 Trailer: নারীপাচারের রহস্য ফাঁসে রণং দেহি রানি
প্রসঙ্গত, অগ্নিদেব চট্টোপাধ্যায় দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমেই ফের পরিচালনায় ফিরছেন। তাই প্রতিটি চরিত্রের লুক ও নির্মাণে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। শঙ্কর চক্রবর্তীর পুলিশের পোশাকের লুক সেই প্রস্তুতিরই ঝলক।


