Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নাটক জিইয়ে রাখলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan)।
পাকিস্তানের নতুন নাটক (Pakistan)
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহ বাকি আর এখনও পাকিস্তান নিজেদের অবস্থান স্পষ্ট করেনি বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কটের নাটক এখনও ধরে রেখেছে পাকিস্তান। কয়েকদিন আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে আগামী সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এর মধ্যেই নতুন নাটক পাক ক্রিকেট বোর্ডের। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিক জার্সি প্রকাশ্যে আনার তারিখ পিছিয়ে দিলো পাক ক্রিকেট বোর্ড (Pakistan)।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে এই ঘটনা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলছে পাকিস্তান নিজেদের ঘরের মাঠে। সেই সিরিজে প্রথম ম্যাচ জিতেছে পাকিস্তান। যদিও পাকিস্তানের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে নামেনি অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ সব প্লেয়ারদেরই বিশ্রাম দিয়ে অজি শিবির। যা নিয়ে অনেকেই মনে করছেন পাকিস্তানকে ধর্তব্যের মধ্যে ধরতেই চাইছে না অস্ট্রেলিয়া। এই নিয়েও তৈরি হয়েছে বিতর্ক (Pakistan)।

শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পূর্ব পরিকল্পনা অনুযায়ী টসের পর পাকিস্তান দলের জার্সি প্রকাশ্যে আনার কথা ছিল কিন্তু সেই ইভেন্ট বাতিল করেছে পাকিস্তান। এমনটাই দাবি করা হচ্ছে বহু রিপোর্টে। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী এর পিছনের কোনও ঠিকঠাক কারণ দেখতে পারেনি পাকিস্তান।
আরও পড়ুন: Shankar Chakraborty: শুটিংয়ের আগে সাদা পোশাকে শঙ্কর চক্রবর্তীর ফার্স্ট লুক
সূত্রের খবর এই ইভেন্ট যেহেতু বিশ্বকাপের খেলার সঙ্গে সরাসরি যুক্ত। পাক সরকারের পক্ষ থেকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি তাই এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। জার্সি প্রকাশ অনুষ্ঠানকে ইতিবাচক হিসেবেই ধরা হতো। তাই চূড়ান্ত সিদ্ধান্তের আগে এমন কোনও ইভেন্ট না করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে এটাও পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত ঝুলিয়ে রাখার স্ট্র্যাটেজিরই একটা অংশ (Pakistan)।


