Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: সামনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তিন ম্যাচের টেস্ট সিরিজ (Shbhman Gill)। এই সিরিজের আগে লাল বলের ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নিতে এবং ব্যাট হাতে বড় রান করে আত্মবিশ্বাস বাড়াতে রনজি ট্রফিতে পাঞ্জাবের হয়ে খেলতে নেমেছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। কিন্তু প্রত্যাবর্তনের এই ম্যাচেই ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হলেন তিনি। ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৫ বল খেলে মাত্র ১ রান করেই সাজঘরে ফিরতে হয় তাঁকে।
বোল্ড শুভমান (Shbhman Gill)
রবিবার ছত্তিশগড়ের বিরুদ্ধে ইনিংসের ২৭তম ওভারে ঘটে বিপত্তি। ছত্তিশগড়ের বাঁহাতি স্পিনার অজয় মণ্ডলের একটি বলের লাইন বুঝতে পুরোপুরি ব্যর্থ হন শুভমান। বলটি তাঁর ব্যাটের নাগাল এড়িয়ে সরাসরি স্টাম্পে আঘাত করে। তিনি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সময় পাঞ্জাবের স্কোর ছিল ৩ উইকেটে ৬৮ রান। এর ফলে ম্যাচের প্রথম দিনেই কিছুটা চাপে পড়ে যায় পাঞ্জাব দল। আউট হওয়ার পর শুভমানকে ড্রেসিংরুমের বারান্দায় বসে হতাশা প্রকাশ করতে দেখা যায়, যার একটি ভিডিও ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
টেস্ট সিরিজের প্রস্তুতি (Shbhman Gill)
২০২৬ সালে এখনও পর্যন্ত তিনটি টেস্টের চার ইনিংসে শুভমানের সংগ্রহ ২০০ রান। জুনে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে তিনি ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেললেও শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৬, ৮ এবং ৫০ রান। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে জিতিয়েছেন তিনি।
আরও পড়ুন: Mohun Bagan: পুজোর ছুটি, চেন্নাইয়িন ম্যাচের আগে বিশেষ পরিকল্পনা কোচের!
নিউজিল্যান্ড সফর (Shbhman Gill)
তবে নিউজিল্যান্ডে পা রাখার আগে ঘরোয়া ক্রিকেটে লাল বলের সঙ্গে মানিয়ে নেওয়ার যে সুযোগ তাঁর সামনে ছিল, তা প্রথম ইনিংসে হাতছাড়া হল (Shbhman Gill)। আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হতে চলা প্রথম টেস্টের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে এই সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভমান দ্রুত নিজের ফর্মে ফিরবেন কি না, এখন সেটাই দেখার।



