Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারের (Shreya Ghoshal) দুর্গাপুজো মানেই তারকাদের ভিড়, উৎসবের আমেজ আর নানা চমক। নর্থ বোম্বে সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে প্রতি বছরই হাজির হন বলিউডের একাধিক পরিচিত মুখ। এ বারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারের পুজোয় রানি মুখোপাধ্যায়কে দেখতে না পাওয়ায় মন খারাপ অনুরাগীদের। সম্প্রতি মাতৃবিয়োগের কারণে উৎসবের আয়োজন থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। কিন্তু তাঁর অনুপস্থিতির মধ্যেই নবমীর সন্ধ্যায় সুরের মূর্ছনায় পুজোমণ্ডপ মাতিয়ে দিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল।
সাবেকি সাজে হাজির শ্রেয়া (Shreya Ghoshal)
বেগুনি রঙের লেহেঙ্গায় সাবেকি সাজে (Shreya Ghoshal) নবমীর সন্ধ্যায় মণ্ডপে হাজির হন শ্রেয়া। তাঁকে দেখতে ভিড় জমান দর্শনার্থী ও চিত্রগ্রাহকেরা। সেখানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশলও। শ্রেয়া ও ভিকিকে একসঙ্গে ছবি তুলতে এবং হাসিমুখে কথাবার্তা বলতে দেখা যায়। তাঁদের এক ফ্রেমে বন্দি মুহূর্তের ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সন্ধ্যার মূল আকর্ষণ (Shreya Ghoshal)
তবে সন্ধ্যার মূল আকর্ষণ হয়ে ওঠে শ্রেয়ার গান। উপস্থিত দর্শক ও পুজোর উদ্যোক্তাদের অনুরোধে মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নেন তিনি। এরপর একের পর এক জনপ্রিয় গান গেয়ে শোনান। বিশেষ করে বাংলা গানে তাঁর পরিবেশনা দর্শকদের বাড়তি আনন্দ দেয়।
আরও পড়ুন: Weather Alert: পুজোর মধ্যেই ভারী বৃষ্টির কমলা সতর্কতা! কোন কোন রাজ্যে দুর্যোগের আশঙ্কা?
মুম্বইয়ের তারকাখচিত পুজোমণ্ডপে শ্রেয়া যখন ‘ঢাক বাজা কাসর বাজা’ গানটি ধরেন, তখন উৎসবের আবহ আরও জমে ওঠে। তাঁর সঙ্গে গলা মেলান উপস্থিত অনেকেই। মোবাইল ক্যামেরায় সেই মুহূর্ত ধরে রাখতেও ব্যস্ত হয়ে পড়েন দর্শকেরা।


