Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ জেতার পর বিরাটকে প্রশংসায় ভরালেন শ্রেয়স (Virat Kohli)।
বিরাট প্রশংসায় শ্রেয়স (Virat Kohli)
রবিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বিরাট আর শ্রেয়স আইয়ারকে জুটি গড়ে ভারতের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছিল। অল্পের জন্য নিজের হাফ সেঞ্চুরি হাতছাড়া হয় শ্রেয়সের। চোট সরিয়ে দলে ফিরেছেন তিনি আর ফিরেই নিজের ফর্মে থাকার প্রমাণ দিয়েছেন এই তারকা ব্যাটার। এবার বিরাট স্তুতি তাঁর গলায় (Virat Kohli)।
রবিবারের ম্যাচে বিরাটের দাপট দেখা গিয়েছিল। ৯৩ রানের ইনিংস খেলেন এই তারকা ব্যাটার। অল্পের জন্য তাঁরও সেঞ্চুরি হাতছাড়া হয় তবে এই দিন একাধিক রেকর্ড গড়েছেন বিরাট। সেই বিরাটকে নিয়ে শ্রেয়স স্পষ্ট জানালেন বিরাট অন্যদের থেকে আলাদা। তার কারণ হিসেবে শ্রেয়স বলেন বিরাট যা বলে সেটাই করে দেখান। নিজের প্রত্যাবর্তন নিয়েও মুখ খুলেছেন শ্রেয়স।
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৯১ বলে ৯৩ রান করেন কোহলি। ভারত জেতে ৩০০ রান তাড়া করে। কোহলি দ্রুততম ক্রিকেটার হিসাবে সব ফরম্যাট মিলিয়ে ২৮ হাজার রান করে ফেললেন। এখন শুধু তাঁর সামনে শচীন তেন্ডুলকার (Virat Kohli)।

বোর্ডের প্রকাশিত একটি ভিডিওয় শ্রেয়স বলেছেন, ‘কোহলির ইনিংস নিয়ে যতই বলতে যাই না কেন, সেটা কম হবে। এত বছর ধরে কোহলিকে এই কাজ (রান চেজ) ধারাবাহিকভাবে করে যেতে দেখছি। যেভাবে খুচরো রান এবং দরকারে বোলারদের আক্রমণ করে তা অসাধারণ। কোহলি যেটা বলে সেটাই করে দেখায়।’
আরও পড়ুন: Devdutt Padikkal: VHT-তে নয়া রেকর্ড পাডিক্কলের, সেমিতে কর্ণাটক
অস্ট্রেলিয়া সিরিজে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল শ্রেয়সকে, তারপর আন্তর্জাতিক মঞ্চে এটাই তাঁর প্রত্যাবর্তনের ম্যাচ। মাঝে তাঁর অস্ত্রপ্রচারও হয়েছে। এক রানের জন্য হাফ সেঞ্চুরি মিস হলেও তিনি বলেন ভারতের জন্য আবার খেলতে পেরে তিনি খুশি।
শ্রেয়সের কথায়, ‘সিরিজটা দারুণভাবে শুরু হল। বেশ কিছুদিন পর আবার দলে ফিরলাম। খুব ভাল লাগছে ফিরতে পেরে। তার চেয়েও বড় কথা, সকলের সঙ্গে সাজঘর ভাগ করে নিতে পেরে আরও ভাল লাগছে। বেশ অনেক দিন এই স্বাদটা পাওয়া হয়নি। শেষ পর্যন্ত ফিরতে পেরে খুশি (Virat Kohli)।’


