Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সূর্যকুমার যাদবের পরবর্তী অধিনায়ক কে হবেন এই নিয়ে মতবিরোধ গম্ভীর এবং নির্বাচকদের মধ্যে (Shreyas Iyer)। বৃহস্পতিবারই এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে।
শ্রেয়স পেতে চলেছেন নেতৃত্ব? (Shreyas Iyer)
রোহিত শর্মা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল সূর্যকুমার যাদবকে। অধিনায় হিসেবে সাওফল্য পেলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি আর তাঁর এই ব্যাটিং ব্যর্থতার কারণেই অধিনায়কের পদ থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে শুধু নেতৃত্ব নয় দলেও জায়গা ধরে রক্ষা এই মুহূর্তে কঠিন তাঁর। টোন এখন প্রশ্ন সূর্যর উত্তরসূরি কে হচ্ছেন? সূত্রের খবর অনুযায়ী বোর্ড শ্রেয়স আইয়ারকে ভাবলেও গম্ভীরের অমত রয়েছে (Shreyas Iyer)।
বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের মিটিংয়ে বসার কথা। সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের সদস্যরা শ্রেয়সকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মিটিং না হলে সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ছে না। রিপোর্ট অনুযায়ী আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধেই সিরিজে নতুন অধিনায়ক দেখা যেতে চলেছে।

আরও পড়ুন: Sea Port: নবান্ন থেকে নয়া ঘোষণা: নতুন এক সমুদ্রবন্দর তৈরি হতে চলেছে রাজ্যে
তবে শুধু সূর্য নন এর পাশাপাশি দলের সহ অধিনায়ক হিসেবেও অক্ষর প্যাটেলকে সরানো হতে পারে। সেই জায়গায় শোনা যাচ্ছে কেএল রাহুল অথবা তিলক ভর্মার নামও। তবে নির্বাচকদের এই মতের সঙ্গে বিরোধ রয়েছে গৌতম গম্ভীরের। তবে সেখানে আরেকজনের নামও উঠে আসছে আর তিনি হলেন সঞ্জু স্যামসন।
সূত্রের খবর অনুযায়ী সঞ্জু স্যামসন ছিলেন গৌতম গম্ভীরের পছন্দ। তবে বোর্ড সেই পছন্দে রাজি নন। টি-টোয়েন্টি বিশ্বকাপে সঞ্জু স্যামসন দুরন্ত পারফর্ম করলেও এক্ষুণি তাঁকে এত বড় দায়িত্ব দিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সেক্ষত্রে অনেকটাই এগিয়ে থাকবেন শ্রেয়স আইয়ার। আইপিএল-এ পাঞ্জাবের হয়ে তাঁর অধিনায়কত্ব একদিকে যেমন প্রশংসা কুড়িয়েছে তেমন ব্যাট হাতেও তিনি নজর করেছেন (Shreyas Iyer)।


