Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবারের দুর্গাপুজো একটু অন্যরকম শ্রুতি দাসের জন্য (Shruti –Aratrika)। মন খারাপ তাঁর, কারণ এবছর তিনি অষ্টমীর অঞ্জলি দিতে পারবেন না। পরিবারের এক সদস্য, তাঁর জেঠু সম্প্রতি প্রয়াত হয়েছেন, তাই চলছে কালা অশৌচ। পুজোর আনন্দে পুরোপুরি অংশ নিতে না পারলেও, পাশে পাচ্ছেন এক স্পেশাল মানুষকে । কে থাকছেন শ্রুতির সাথে ? অষ্টমীর দিন শ্রুতির মন ভালো করতে সারাদিন পাশে থাকতে দেখা যাবে । আর সেই স্পেশাল মানুষটির কথা শ্রুতি বললেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।

অল্প দিনেই কাছে আসা (Shruti -Aratrika)
শ্রুতি-আরাত্রিকার (Shruti -Aratrika) বন্ধুত্ব গড়ে উঠেছে খুব অল্প দিনের মধ্যেই। ক্যামেরার সামনে একসঙ্গে কাজ করতে করতে তাঁরা হয়ে উঠেছেন বাস্তব জীবনের বোন। শ্রুতি যেমন বলেন, “আরাত্রিকা আমার থেকে অনেক ছোট। ওর আবদারগুলো মেটাতে আমার খুব ভালো লাগে। ও যেন আমার ছোট বোন।”
এই সম্পর্কের শুরু কিন্তু হয়েছিল শুটিংয়ের সময় আসানসোলে। প্রথম বারের মতো মাকে ছেড়ে বাইরে থাকতে হয়েছিল আরাত্রিকাকে। তখন পাশে ছিলেন শ্রুতি। আরাত্রিকা রাতে ঘুমোতে না পেরে বারবার ‘এটা করবো ?’, ‘ওটা করবো ?’ বলে জিজ্ঞেস করলেও শ্রুতি বিরক্ত হননি একটুও। বরং আগলে রেখেছেন, ভালোবেসেছেন আরত্রিকাকে।

একসাথে অষ্টমী (Shruti -Aratrika)
এবার অষ্টমীর দিন দু’জনে কাটাবেন একসাথে। শ্রুতির শ্বশুরবাড়িতে দুর্গাপুজো হয়, অষ্টমীর দিন আরাত্রিকা (Aratrika) সেখানে যাবেন, অঞ্জলি দেবেন, খাওয়াদাওয়া করবেন, আড্ডা দেবেন। শ্রুতি মজা করে বললেন, “আরাত্রিকা না গেলে আমি জোর করেই নিয়ে যাব!”

মন ভালো করার দায়িত্ব (Shruti -Aratrika)
শুধু তাই নয়, দিদির মন ভালো করতে এবার আরাত্রিকা (Aratrika) যাবেন শ্রুতির বাড়িতেও। সেখানেও হবে একসাথে খাওয়াদাওয়া, গল্প, আড্ডা। দুজনের মধ্যে যে শুধু পেশাগত সম্পর্ক আছে, তা নয় , এটা এখন পারিবারিক সম্পর্কের মতোই ঘনিষ্ঠ।
দুজনের মধ্যে অনেক মিলও আছে। যেমন দুজনেরই লম্বা চুল, গান গাইতে পারেন, মনও অনেকখানি মিলে যায় একে অপরের সঙ্গে। তাই তো এত কম সময়ে তাঁরা হয়ে উঠেছেন একে অপরের ‘বোন’।
বোনকে পাশে পাওয়া (Shruti -Aratrika)
এবার অষ্টমীর পুজোয় শ্রুতি যদিও অঞ্জলি দিতে পারবেন না, তবুও পাশে থাকবেন তাঁর ‘বোন’ আরাত্রিকা। আরাত্রিকা অঞ্জলি দেবেন। তাঁর উপস্থিতিই শ্রুতির মন ভালো করার জন্য যথেষ্ট।
শুধু দেবীর পুজো নয়, এ যেন এক অন্যরকম ভালোবাসার পুজো , যেখানে দুই মানুষের বন্ধন, খেয়াল রাখা, আবদার মেটানো আর একে অপরের পাশে থাকার গল্প বলছে নতুন ভাবে।
আরও পড়ুন: Dickie Bird: ২২ গজে শোকের ছায়া, চলে গেলেন সবার প্রিয় আম্পায়ার ‘ডিকি’ বার্ড
নিঃস্বার্থ ভালোবাসার কথা (Shruti -Aratrika)
শ্রুতি আর আরাত্রিকার (Shruti-Aratrika)এই মিষ্টি বোনের সম্পর্ক পুজোর কোলাহলের মাঝে এক টুকরো শান্তি আর ভালোবাসার বার্তা দিচ্ছে দর্শকদেরকে। ক্যামেরার বাইরে গড়ে ওঠা এই সম্পর্ক মনে করিয়ে দেয় ,আসলে সম্পর্ক মানে একে অপরের পাশে থাকা, মন খারাপের দিনে মন ভালো করে দেওয়া। এবছরের অষ্টমী শ্রুতি-আরাত্রিকার কাছে শুধুই উৎসব নয়, এটা তাঁদের নিঃস্বার্থ ভালোবাসা আর বন্ধনের প্রমাণ।



