Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পারথে ভরাডুবি হয়েছিল ভারতের। বৃহস্পতিবারও অ্যাডিলেডে হার মানল ভারত। এরপরেই তিন ক্রিকেটারকে কাঠগড়ায় তুললেন গিল (Shubman Gill)।
তিন প্লেয়ারকে দায়ী করলেন গিল (Shubman Gill)
অধিনায়ক হিসেবে শুভমন গিলের ODI যাত্রা মোটেও ভাল হয়নি। অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারতে হয়েছে ভারতকে। দ্বিতীয় ম্যাচে কিছুটা লড়াই করলেও শেষ জয়ে হাসি হেসেছে অজি শিবির। ভারত প্রথম ব্যাট করে করে ২৬৪ রান। সেই রান তাড়া করতে নেমে দুই উইকেট হাতে থাকতে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। আর তারপরেই গিল বলেছেন ২৬৪ রান কম ছিল না। কিন্তু ম্যাচটা হাত থেকে বেরিয়ে গিয়েছে ফিল্ডিংয়ের জন্যই। কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস। আর ভারত ক্যাচ ছেড়েই ম্যাচ হেরেছে বলে মত গিলের (Shubman Gill)।
বৃহস্পতিবার ম্যাথু শর্ট দু’বার জীবনদান পান। একবার তার ক্যাচ ছাড়েন অক্ষর প্যাটেল আর অন্যবার মহম্মদ সিরাজ। অন্যদিকে ট্রাভিস হেডের ক্যাচ ছাড়েন নীতিশ কুমার রেড্ডি। যদিও তাতে বেশি ক্ষতি হয়নি ভারতের। ভারতের বিরুদ্ধে বিপজ্জনক হয়ে ওঠা হেড সেদিন ফিরে যান ২৮ রানে।কিন্তু শর্টের ক্যাচ ছেড়ে দেওয়াটা ভারতকে ঠেলে দেয় ব্যাকফুটে। তিনি ৭৪ রানের ইনিংস খেলেন। গিল আলাদা করে কারোর নাম উল্লেখ না করলেও ক্যাচ হাতছাড়া করা এই তিনজনের দিকেই আঙ্গুল তুলেছেন ম্যাচ শেষে (Shubman Gill)।

শুভমান গিল সেদিন ম্যাচ শেষে বলেছেন, ‘রান আমাদের ঠিক ছিল। কিন্তু ক্যাচ হাতছাড়া করলে এই রান নিয়ে বেশিদূর এগোনো যায় না। বল পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে উইকেট ভাল হয়ে গিয়েছিল। দুই ম্যাচেই টসটা গুরুত্বপূর্ণ ছিল।দুটো দলই ৫০ ওভার খেলেছে। প্রথম ইনিংসের ১০-১৫ ওভারের পরে উইকেট ভাল হয়ে গিয়েছিল।’
আরও পড়ুন: Australia: সিরিজ জেতার পর অস্ট্রেলিয়ার দলে একাধিক পরিবর্তন
পারথে ভরাডুবি হয়েছিল ভারতের। বৃহস্পতিবার অ্যাডিলেডে কিছুটা লড়াই করলেও শেষরক্ষা করতে পারেনি ভারত। তার ফলে তিন ম্যাচের সিরিজ নিজেদের নাম করে নিল অস্ট্রেলিয়া। রোহিত শর্মা এদিন ব্যাট হাতে উজ্জ্বল। কিন্তু বিরাট কোহলি ব্যর্থ। দুই তারকা একসঙ্গে জ্বলে উঠতে পারলেন না একটি ম্যাচেও। যা দেখার জন্য সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। রোহিত শর্মা রান পাওয়াতে তার উপর যে চাপ তৈরি হচ্ছিল সেটা কিছুটা হলেও কমেছে। তবে পরপর দুই মাতছে শূন্য রানে ফেরার ফলে জল্পনা বাড়লো কোহলির ভবিষৎ নিয়ে (Shubman Gill)।


