Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের অধিনায়ক শুভমন গিল তার দুরন্ত সেঞ্চুরি পূর্ণ করলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে। ছুঁলেন বিরাট কোহলির রেকর্ড (Shubman Gill)।
গিলের নতুন রেকর্ড (Shubman Gill)
টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসর নেওয়ার পর নেতৃত্বের ভার উঠেছে শুভমন গিলের কাঁধে। সেই দায়িত্ব পাওয়ার পর থেকেই যেন তিনি রয়েছেন দুরন্ত ছন্দে। ইংল্যান্ড সফরের দুরন্ত ব্যাটিং ফর্ম তার অব্যাহত রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে চলতি টেস্ট ম্যাচেও। ইংল্যান্ড দলের বিরুদ্ধে ৫ টেস্ট ম্যাচের সিরিজে তার খাতায় রয়েছে ৭৫৪ রান। তার মধ্যে রয়েছে একটি দ্বিশতরান ও তিনটি শতরান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচেও গিলের বাটে এল শতরান। ইংল্যান্ডের মাটিতে দেখানো দাপট দেশের মাটিতেও অব্যাহত রয়েছে। টেস্ট অধিনায়ক হিসেবে ঘরের মাঠে এটাই তার প্রথম সেঞ্চুরি। এক ইনিংসে তিনি গড়লেন একাধিক রেকর্ড। টপকে গেলেন শচীনকে। ছুঁলেন বিরাট কোহলির রেকর্ড (Shubman Gill)।
ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি সেঞ্চুরি এতদিন ছিল বিরাট কোহলির নাম। ২০১৭ ও ২০১৮ সালে এক বছরে তিনি করেছিলেন ৫টি শতরান। এইবার সেই রেকর্ডবুকে গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪টি ও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একটি সেঞ্চুরি করে ছুঁলেন বিরাট কোহলিকে। টপকে গিয়েছেন শচীনকে। অধিনায়ক হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে শচীনের দখলে ছিল ৪টি সেঞ্চুরি। সেই রেকর্ডও ভাঙলেন গিল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে শুভমন গিলকে থামতে হয়েছিল হাফ সেঞ্চুরিতে। তবে সেই অধরা শতরান পূর্ণ করলেন দ্বিতীয় ম্যাচে। দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই ৯৫ বলে করেন অর্ধ শতরান। এরপর ১৭৮ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে। গিলের টেস্ট কেরিয়ারের ১০ নম্বর শতরান এটি।

আরও পড়ুন: Rooftop restaurants in Kolkata: কলকাতার ছাদে খোলা রেস্তোরাঁ অগ্নিবিধি মানছে তো?
দ্বিতীয় টেস্ট ম্যাচেও চালকের আসনে রয়েছে ভারত। ধ্রুব জুয়েল আউট হয়ে গেলে ৫১৮ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয় তিন ইন্ডিয়া। ১৯৬ বলে ১২৯ রান করে অপরাজিত থাকনে অধিনায়ক গিল। তার ঝুলিতে রয়েছে ১৬টি বাউন্ডারি ও ২টি ছক্কা, স্ট্রাইক রেট ৬৫.৮২ (Shubman Gill)।


