Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির বিরুদ্ধে ম্যাচে ফিরে বড় ইনিংস খেললেন গুজরাট অধিনায়ক গিল। তবে সেই ম্যাচের জন্যই সাস্তি পেতে হলো তাঁকে (Shubman Gill)।
ম্যাচ জিতেও ধাক্কা খেলেন গিল (Shubman Gill)
বুধবার চলতি আইপিএল-এর সবথেকে টানটান উত্তেজনার ম্যাচের সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব। গুজরাট বনাম দিল্লির ম্যাচে শেষ ওভারে বদলে যাওয়া সমীকরণ নিয়ে এই মুহূর্তে চলছে জোর জল্পনা। গুজরাটের বিরুদ্ধে এক রানে হার স্বীকার করে দিল্লি। এই ম্যাচ নির্ধারণ হয় শেষ বলে গিয়ে। শেষ দুই বলে দুই রান বাকি থাকতে গুজরাটকে ম্যাচ জেতান প্রসিধ। বলা যায় স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে নিজের বোলিংয়ের লাইন লেংথ ঠিক রাখেন তিনি এবং জয় ছিনিয়ে আনেন। এই ম্যাচে গিলের প্রত্যাবর্তন হয়েছে এবং তিনি অর্ধশতরানও করেছেন কিন্তু ম্যাচে স্লো ওভার-রেটের কারণে তাঁকে শাস্তির মুখে পড়তে হয়েছে (Shubman Gill)।

এর আগে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স যাওয়ারও পরপর দুই ম্যাচে এই স্লো ওভার-রেটের কারণে শাস্তির মুখে পড়েছেন। দুইবার একই ভুল করার জন্য তাঁর জরিমানার পরিমাণও বাড়ে। দ্বিতীয়বার এই ভুলের জন্য তাঁর সঙ্গে পাঞ্জাবের বাকি প্লেয়ারদেরও জরিমানা করা হয় আর এবার সেই কোপে পড়লেন ভারতের ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল।

আরও পড়ুন: India Chabahar: অনিশ্চিত ভারতের চাবাহার বন্দর প্রকল্প: যুদ্ধবিরতিতে প্রভাব পড়বে প্রকল্পে?
আইপিএল-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আইপিএল-এর কোড অফ কন্ডাক্ট-এর ২.২২ ধারায় এটা শুভমন গিলের দলের প্রথম ভুল হওয়ায়, গিলকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল।’ এই ম্যাচেই প্রথম জয় পে গুজরাট। অন্যদিকে ডেভিড মিলারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তাঁর ভুলের খেসারত দিতে হয়েছে দলকে। শেষ বলতে নিজে খেলতে চেয়েছিলেন এই অভিজ্ঞ ব্যাটার আর সেই কারণে পঞ্চম বলে তিনি রান নেননি। শেষ বলে শট খেলতে ব্যর্থ হন কিন্তু রানের জন্য ছোটেন আর সেই সময় রান আউট হয়ে যান ওপর প্রান্তে থাকা কুলদীপ যাদব। ২১১ রান তাড়া করতে নেমে এক রানে হেরে যায় দিল্লি। আর এইদিন রাহুলের ৯২ রানের ইনিংসও জলে যায় (Shubman Gill)।


