Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়ানডে আশানরুপ রান করতে পারেননি শুভমন গিল। ফর্মে ফিরতে বেছে নিয়েছেন রঞ্জি ট্রফিকে। সেই শুরুটা ভাল হলো না গিলের (Shubman Gill)।
রঞ্জিতেও ফ্লপ শুভমন (Shubman Gill)
ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল ফর্মে ফিরতে বেছে নিয়েছেন রঞ্জি ট্রফিকে। তবে সেই ম্যাচে নিরাশ করলেন শুভমন গিল। অন্যদিকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত ভারত আর এইদিকে রঞ্জি খেলতে নেমেছেন শুভমন গিল। তবে প্রত্যাশামত তাঁর প্রত্যাবর্তন হলো না রঞ্জিতে। সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্য রানে ফিরতে হলো গিলকে (Shubman Gill)।
রাজকোটে ম্যাচে টস জিতে আগে ব্যাট করে সৌরাষ্ট্র। তাদের প্রথম ইনিংস শেষ হয় ১৭২ রানে। একমাত্র রান পান জয় গোহিল। ৮২ রানের মধ্যে রয়েছে ৯টি চার ও ২টি ছয়। প্রেরক মানকড় করেন দ্বিতীয় সর্বোচ্চ রান ৩২। বাকি কেউই আর দাঁড়াতে পারেননি। সাত জনের স্কোর এক অঙ্কের ঘরেই আটকে ছিল। পাঞ্জাবের হয়ে বিধ্বংসী বল করেন হরপ্রীত ব্রার। ১৮.১ ওভার বল করে ৬ উইকেট তুলে নেন মাত্র ৩৮ রানের বিনিময়। ২ উইকেট নিয়েছেন জসিন্দর সিং এবং ১ উইকেট তুলে নেন সনভীর সিং।

সৌরাষ্ট্রের এই স্কোর দেখে মনে হচ্ছিল পাঞ্জাব সহজেই এই রান তুলে নেবে এবং বড় লিড নিতে পারে, যেখানে দলে শুভমন গিল রয়েছেন সেক্ষত্রে প্রত্যাশাও থাকে বেশি। আর এই সব মিলিয়ে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী ছিল দলের পরিবেশ। তবে ব্যাটে নামার পর সেই ছবি পাল্টে যায় পুরো। সৌরাষ্ট্রের বোলারদের দাপটের সামনে কঠিন চাপে পড়ে যান পাঞ্জাবের ব্যাটারার।
আরও পড়ুন: Kolkata Bookfair 2026: ‘বইতীর্থ’ নির্মাণের ঘোষণা, বইমেলার মঞ্চেও প্রতিবাদ
গিলের নেতৃত্বে পাঞ্জাবের টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে যায়। সৌরাষ্ট্রের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি পাঞ্জাবের ব্যাটাররা। ফলস্বরূপ নাত্র ৭৩ রানে পাঞ্জাবের ৫ জন ব্যাটার ফিরে যান সাজঘরে। যার মধ্যে চতুর্থ উইকেট শুভমন গিলের।
সৌরাষ্ট্রের বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন শুভমন গিল। কিন্তু তাঁর ইনিংস দুই বলেই শেষ হয়ে যায়। স্পিনের জালে আটকে LBW হয়ে ফিরতে হয় এই জাতীয় দলের তারকাকে (Shubman Gill)।


