Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের প্রথম ইনিংসে মাত্র তিন বল খেলার পরই চোটের কারণে মাঠ ছাড়তে হয় গিলকে। তারপর আর মাঠে নামতে পারেননি তিনি (Shubman Gill)।
পরের ম্যাচে খেলতে পারবেন গিল? (Shubman Gill)
মাত্র আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে ইডেন টেস্ট। ভারতীয় অধিনায়ক শুভমন গিল ঘাড়ের চোটের কারণে দ্বিতীয় ইনিংসে আর মাঠে নামতে পারেননি। দ্বিতীয় টেস্টেও তিনি অনিশ্চিত। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে গিলকে নিয়ে সিদ্ধান্ত হবে বলেই বোর্ড সূত্র মারফত খবর (Shubman Gill)।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সূত্রের খবর অনুযায়ী আগামী ২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হতে পারে গিলকে নিয়ে। তবে বিসিসিআই গিলের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চায় না। চিকিৎসকদের পরামর্শ নিয়ে শুভমন গিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সূত্র আরও জানিয়েছেন যে দ্বিতীয় টেস্টে গিল খেলবেন কিনা সেটা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পরবর্তী স্ক্যান রিপোর্ট না আসা পর্যন্ত এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। প্রয়োজনে যথাযথ বিশ্রাম দেওয়া হতে পারে গিলকে।

গিল যদি দ্বিতীয় টেস্টে নামতে না পারেন, তাহলে ঋষভ পন্থকে দায়িত্ব দেওয়া হতে পারে। শনিবার সকালে ব্যাট করতে নেমে কিছুক্ষণ পরই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন অধিনায়ক শুভমন গিল। ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর ৩৫তম ওভারে নেমে আত্মবিশ্বাসের সঙ্গে ইনিংসের সূচনা করেছিলেন ভারতীয় অধিনায়ক। সাইমন হার্মারের বলে দারুণ এক চার হাঁকিয়ে ইনিংস শুরু করেন, কিন্তু তারপরেই চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন গিল (Shubman Gill)।

আরও পড়ুন: Ranji Trophy: অসমের বিরুদ্ধে চালকের আসনে বাংলা
গিলের চোট প্রসঙ্গে মেডিক্যাল বুলেটিন আগেই জারি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের আপডেট অনুযায়ী, গিলের ঘাড়ে ‘নেক স্প্যাজম’ ধরা পড়ে। দ্বিতীয় দিনের শেষে মাঠ থেকেই অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গিলকে তাঁর ঘাড়ের পরীক্ষার জন্য। বোর্ডের বিবৃতিতে বলা হয়, ‘শুভমন গিলের নেক স্প্যাজম হয়েছে এবং তাঁকে বিসিসিআই মেডিক্যাল টিম পর্যবেক্ষণে রাখছে। আজকে তিনি খেলতে পারবেন কি না, তা তার চিকিৎসার অগ্রগতির ওপর নির্ভর করবে।’ তারপরে আর তিনি মাঠে নামতে পারেননি। এরপর হাসপাতাল থেকে ছাড়া পেলেও কবে থেকে আবার মাঠে দেখা যাবে গিলকে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি (Shubman Gill)।


