Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারার পর থেকেই সমালোচনার মুহে পড়তে হয়েছে ভারতীয় দলকে (Shubman Gill)।
ম্যাচ হেরে কী বললেন গিল? (Shubman Gill)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জিতেও পরপর দুই ম্যাচ হারতে হয় ভারতকে। তৃতীয় ম্যাচ বিরাট এক লড়াই করলেও বাকি দল সেই ভাবে রান পায়নি। যার খেসারত দিতে হলো সিরিজ হেরে। ঘরের মাঠে এই প্রথম নিউ জিল্যান্ডের কাছে সিরিজ হারতে হলো ভারতকে। এর আগে টেস্টে হোয়াইটওয়াশ হলেও, সাদা বলের সিরিজে সবসময় আধিপত্য বিস্তার করেছে টিম ইন্ডিয়া। এদিন চেজ মাস্টারের লড়াইও বাঁচাতে পারেনি টিম ইন্ডিয়াকে। এরপরেই অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। একদিকে গৌতম গম্ভীরের নীতি নিয়ে প্রশ্ন উঠছে তেমনই প্রশ্ন উঠছে প্লেয়ারদের পারফর্ম নিয়েও। এইসব প্রশ্নের মুখোমুখি হতে হলো গিলকে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে (Shubman Gill)। প্রশ্নের উত্তরে কী বললেন গিল?
সিরিজে বিরাট নিজের ছন্দে থাকলেও এই সিরিজে রান পাননি রোহিত। ভাল শুরু করেও দ্বিতীয় ম্যাচে সেই ইনিংস বড় রানে কনভার্ট করতে পারেননি হিটম্যান। র্পবিবার সিরিজ নির্ণায়ক ম্যাচে ৩৩৮ রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিতকে ফিরতে হয়। যার পর স্বাভাবিকভাবেই চাপে পড়ে যায় ভারত। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মোট তিন ম্যাচ মিলিয়ে রোহিতের সংগ্রহে রয়েছে ৬১ রান, গড় ২০.৩৩। একটিও হাফ সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাট থেকে। তবে ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে রোহিতের পাশে দাঁড়ালেন দলের অধিনায়ক। রোহিতকে নিয়ে প্রশ্ন করতে গিল বলেন অস্ট্রেলিয়া সিরিজে দারুন ফর্মে ছিল রোহিত। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শুরুটা ভাল করলেও বড় রানে কনভার্ট করতে পারছেন না (Shubman Gill)।

গিল বলেন, ‘আমার মনে হয় রোহিত শর্মা দারুণ ফর্মে আছে। অস্ট্রেলিয়া সিরিজ থেকেই। এমনকী দক্ষিণ আফ্রিকা সিরিজেও। অনেক সময় শুরুটা ভাল করেও, বড় রানে কনভার্ট করা যায় না। আমার মনে হয় নিউজিল্যান্ড সিরিজের কয়েকটা ম্যাচে শুরুটা খারাপ করেনি। ব্যাটার হিসেবে সবসময় বড় রান করার লক্ষ্য থাকে। প্রত্যেক ব্যাটার শতরান করার চেষ্টায় থাকে। কিন্তু সবসময় সেটা সম্ভব নয়। তবে একই সময়, সেই লক্ষ্যে পৌঁছনোর আপ্রাণ চেষ্টা করে প্রত্যেকেই।’
আরও পড়ুন: Kaalipotka: ২৩ জানুয়ারি ‘কালীপটকা’ ফাটাবেন স্বস্তিকারা
তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় না আমরা খারাপ ব্যাটিং করেছি। আসল সমস্যা ছিল, আমরা যথেষ্ট সময় ধরে ব্যাট করতে পারিনি।’ এটা ঘটনা যে বিরাট ছাড়া আর কেউ দলকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। নিউ জিল্যান্ড যখন জুটিতে বড় রান তুলে ফেলছে ভারতের তখন একের পর এক উইকেট পরে যাচ্ছে। বিরাটের সঙ্গে দায়িত্ব ভাগ করে নিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যেতে ব্যর্থ হচ্ছেন বাকিরা।
গিল বলেন, ‘ব্যাটসম্যানরা শুরুটা ভাল করছে, কিন্তু সেটাকে ১০০, ১২০ বা ১৩০ রানে নিয়ে যেতে পারছে না। অন্তত দু’জন ব্যাটারকে অনেকক্ষণ ক্রিজে থাকতে হয়। ওখানেই নিউ জিল্যান্ড আর আমাদের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।’ উল্লেখ্য রবিবারের ম্যাচে আর একটা বা দুটো বড় রানের পার্টনারশিপ হলেই খেলার ফলাফল অন্য হতে পারতো (Shubman Gill)।


