Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। তারপর থেকেই সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকে (Shubman Gill)।
টেস্টে ছন্দে ফেরাতে গিলের দাবি (Shubman Gill)
একের পর এক টেস্ট সিরিজে ব্যর্থ হতে হয়েছে ভারতকে আর তারপর থেকেই সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতকে। প্রশ্ন উঠতে শুরু করেছে দল নির্বাচন ও কোচের ভূমিকা নিয়ে। চর্চায় রয়েছে শুভমন গিলের ফর্ম। এর মাঝেই কি টেস্টে ব্যর্থতার দায় বোর্ডের উপর চাপালেন গিল? টেস্ট সিরিজের আগে ১৫ দিনের প্রস্তুতি শিবিরের কথাও বলেছেন গিল (Shubman Gill)।
বাকি দুই ফরম্যাটে দাপট দেখতে পারলেও টেস্ট ক্রিকেটে ভারতীয় দল আগের মতো দাপট দেখতে পারছে না। নিউ জিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে ও দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে ০-২ ব্যবধানে। অস্ট্রেলিয়া সফরেও প্রত্যাশামত ফল পায়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে শুধু ড্র করেছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় লাভ করেছেন গিলরা।
টেস্ট ক্রিকেটের ব্যর্থতা নিয়ে BCCI কর্তারাও চিন্তিত। কিছু দিন আগে তাঁরা বৈঠক করেন জাতীয় দলের নির্বাচক, দলের কোচ, সাপোর্ট স্টাফদের সঙ্গে এবং দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে। সাফল্যের রাস্তা খুঁজতেই এই বৈঠক বলে জানিয়েছেন বোর্ড কর্তারা। সেই বৈঠকে ম্যাচের আগে প্রস্তুতিতে জোর দিয়েছেন গিল।

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই বোর্ড করতে বলেছেন, ‘শুভমন একটা খুব স্পষ্ট করে বলেছে। গিল টেস্ট সিরিজের আগে দলের প্রস্তুতির উপর জোর দিয়েছে। আরও ভাল প্রস্তুতির কথাও বলেছে। গত মরশুমের দল টেস্টের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়নি। এটা ঠিক। শুভমন প্রস্তাব দিয়েছে প্রতিটি টেস্ট সিরিজের আগে অন্তত যাতে ১৫ দিনের প্রস্তুতি শিবিরের আয়োজন করতে (Shubman Gill)।’
শুভমানের এই বক্তব্যবে স্বাগত জানিয়েছে বোর্ড, এমনটাই জানা যাচ্ছে। তবে ঠাসা সূচিতে প্রত্যেকটা সিরিজের আগে ১৫ দিনের এই সময় পাওয়া যাবে কিনা সেই প্রশ্নের উত্তরে সেই বোর্ড কর্তা বলেন, ‘এখন সূচি পরিবর্তন করা কঠিন। কোচ গৌতম গম্ভীর সাদা বলের সিরিজে ব্যস্ত থাকলেও আমরা প্রস্তুতি শিবির করব। সে ক্ষেত্রে সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণকে কাজে লাগানো যেতে পারে টেস্ট ক্রিকেটের প্রস্তুতির জন্য। যে ক্রিকেটারেরা শুধু টেস্ট খেলে বা সাদা বলের সিরিজের দলে থাকবে না, তাদের নিয়ে শিবির করবেন লক্ষ্মণ।’
আরও পড়ুন: Raiganj: ব্রাউন সুগারের জালে রায়গঞ্জের যুবসমাজ
এতে ভারতের টেস্ট ক্রিকেটের সুদিন ফিরবে কিনা সেটা সময়ই বলবে। কিন্তু তার আগে কিছু প্রশ্ন থেকেই যাবে। যার মধ্যে অন্যতম প্রশ্ন হল দল নির্বাচন নিয়ে। ঘরোয়া ক্রিকেটে বারবার ভাল পারফর্ম করেও কেন দলে জায়গা পাচ্ছেন সামি, এর উত্তর এখনও স্পষ্ট নয়। বারবার প্রথম একাদশ বদল ও পরীক্ষা-নিরীক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে বিগত সিরিজ জুড়ে। তবু সমর্থকরা তাকিয়ে আছেন ব্যর্থতা কাটিয়ে আবার কবে ছন্দে ফিরবে দল (Shubman Gill)।


