Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডে সফল হওয়া সহজ কাজ নয় (Sidharth Malhotra)। বিশেষ করে যদি ইন্ডাস্ট্রিতে কোনও গডফাদার বা বন্ধু না থাকে, তবে এই লড়াই হয়ে ওঠে আরও কঠিন। অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা সেই তালিকারই একজন। দিল্লির ছেলে সিদ্ধার্থকে প্রথম জীবনে অনেক বাধার মুখোমুখি হতে হয়েছিল। অভিনয়ের সুযোগ পাওয়ার আগেই তাঁকে টিকে থাকতে হয়েছে মুম্বইয়ের কঠিন বাস্তবতার মধ্যে।
রাঙা আলু! (Sidharth Malhotra)
এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানিয়েছেন, মুম্বইয়ে প্রথমদিকে তাঁর আর্থিক অবস্থা ভালো ছিল না। তবু শরীর ফিট রাখতে ও পুষ্টি পেতে তিনি প্রতিদিন রাঙা আলু (Sweet Potato) খেতেন। তাঁর কথায়, “আমি তখন প্রতিদিন রাঙা আলু খেতাম। এতে প্রোটিন আর কার্বোহাইড্রেট দুটোই মেলে। আর দামও ছিল কম।” এই রাঙা আলুই ছিল তাঁর ব্রেকফাস্টের প্রধান উপাদান। সস্তা হলেও পুষ্টিগুণে ভরপুর এই খাবারই তাঁকে শক্তি জুগিয়েছিল নিজের স্বপ্নের পথে এগিয়ে যেতে।
এই আলুর পুষ্টিগুণ কতটা?
রাঙা আলু সাধারণ আলুর চেয়ে বেশি পুষ্টিকর। এতে রয়েছে—
- ফাইবার (দ্রবণীয় আঁশ): হজম ভালো রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
- পটাশিয়াম: রক্তচাপ ঠিক রাখে, পেশির ক্র্যাম্প কমায়।
- আয়রন, কপার, ম্যাগনিজ: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- ভিটামিন এ, সি, ই ও বি কমপ্লেক্স: ত্বক ও চোখের জন্য উপকারী, মানসিক অবসাদ কমায়।
- অ্যান্টিঅক্সিডেন্ট: ফ্ল্যাভনয়েড ও অ্যান্থোসিয়ানিন শরীরে ফ্রি র্যাডিক্যাল দূর করে, কোষ সুরক্ষিত রাখে।
ফলে নিয়মিত রাঙা আলু খেলে শরীরে শক্তি বাড়ে, পেট পরিষ্কার থাকে এবং মুডও ভালো থাকে।
আরও পড়ুন:SIR: এসআইআর আতঙ্কে ফের মৃত্যু! ডানকুনিতে হৃদ্রোগে প্রাণ গেল বৃদ্ধার

কারা রাঙা আলু এড়িয়ে চলবেন (Sidharth Malhotra)
যদিও রাঙা আলু পুষ্টিকর, তবু সবার জন্য তা উপযোগী নয়।
- কিডনি সমস্যা: এতে থাকা পটাশিয়াম ও অন্যান্য খনিজ কিডনির উপর চাপ ফেলতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ জরুরি।
- ডায়াবিটিস: রাঙা আলুতে গ্লুকোজের পরিমাণ বেশি। তাই রক্তে সুগারের মাত্রা পরীক্ষা করে, চিকিৎসকের পরামর্শে খাওয়াই শ্রেয়। সাশ্রয়ী কিন্তু পুষ্টিকর খাদ্য
সিদ্ধার্থ মলহোত্রার মতো অনেকেই প্রমাণ করেছেন, সাফল্যের জন্য দামি খাবার নয়, প্রয়োজন সচেতনতা ও অধ্যবসায়। রাঙা আলু শুধু সাশ্রয়ী নয়, বরং এটি শরীর ও মনের সুস্থতার জন্য এক অসাধারণ খাবার।



