Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আধুনিক ভারত আজ এক শব্দে উত্তাল এসআইআর (Christmas)। আদালতে লড়াই, সংসদে বিতর্ক, রাস্তায় বিভ্রান্তি আর ঘরে ঘরে উদ্বেগ নাগরিকদের পরিচয় নথিভুক্তির এই প্রক্রিয়া নিয়ে সমাজজুড়ে রীতিমতো তোলপাড়। কীভাবে ফর্ম পূরণ করতে হবে, কোন নথি লাগবে, নথিভুক্ত না হলে ভবিষ্যৎ কী এসব জল্পনা-উদ্বেগে সাধারণ মানুষ দিশেহারা। কিন্তু অবাক করার মতো সত্য হলো এই সমস্যার গভীর শিকড় খুঁজে পাওয়া যায় দুই হাজার বছর আগে, যিশু খ্রিস্টের জন্মকালে। ইতিহাস বলছে, তখনও পরিচয় নথিভুক্তি নিয়ে একই রকম বিশৃঙ্খলা, অনিশ্চয়তা ও প্রতিবাদের পরিবেশ তৈরি হয়েছিল।

‘সমস্ত পৃথিবীর লোক নাম লেখাবে’ (Christmas)
যিশুর জন্মের সময় জুডিয়া অঞ্চল ছিল রোমান সাম্রাজ্যের শাসনে। সেই সময় রোম সম্রাট অগাস্টাস সিজার এক গুরুত্বপূর্ণ আদেশ জারি করেন, গোটা সাম্রাজ্যের প্রতিটি মানুষকে নাম নথিভুক্ত করতে হবে। লুকের সুসমাচারে এই নির্দেশের বর্ণনা পাওয়া যায়, “আগস্ত কৈসরের নিকট হইতে আদেশ বাহির হইল যে, সমুদয় পৃথিবীর লোক নাম লিখিয়া দিবে।” রোমান শাসকদের উদ্দেশ্য ছিল স্পষ্ট, নাগরিক সংখ্যার হিসাব রাখা, কর আদায়ের ভিত্তি শক্ত করা, সম্পত্তির পরিমাণ অনুযায়ী নতুন ট্যাক্স কাঠামো তৈরি করা অর্থাৎ মূল ভাবনা ছিল অর্থনীতি ও প্রশাসনিক নিয়ন্ত্রণ, যার ফলে তৈরি হয়েছিল আজকের এসআইআরের মতোই এক বিরাট নথিভুক্তি অভিযান।
নথিভুক্তির নিয়ম (Christmas)
রোমান আইনে বলা হয়েছিল, প্রত্যেককে নিজের পূর্বপুরুষের শহরে গিয়ে নাম নিবন্ধন করতে হবে। এই নিয়মই যোসেফ ও মেরির জীবনে এক কঠিন যাত্রার সূচনা করে। তাঁরা থাকতেন নাজারেথে, কিন্তু যোসেফের পূর্বপুরুষ ছিলেন বেথলেহেমের। তাই গর্ভবতী মেরিকে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় তাঁদের। বাইবেল বলছে, ভিড়ে ঠাসা বেথলেহেমে থাকার জায়গা পাওয়া যায়নি, বাধ্য হয়ে তাঁরা আশ্রয় নেন এক গোয়ালঘরে, সেখানেই জন্ম নেন যিশু, এই দৃশ্য আজকের এসআইআর সেন্টারের অসীম ভিড়, অসুবিধা ও বিশৃঙ্খলার সঙ্গে ভীষণভাবে মিলে যায়।

ইতিহাস বনাম বাইবেল (Christmas)
ইতিহাসবিদরা বলছেন বাইবেলের বর্ণনা পুরোপুরি সত্য নয়। কারণ, হেরোদ রাজা মারা যান ৪ খ্রিস্টাব্দে, কুরিনিয়াস সিরিয়ার গভর্নর হন আরও পরে, ৬ খ্রিস্টাব্দে, কুরিনিয়াসই প্রথম “নাম নিবন্ধন” প্রক্রিয়া শুরু করেন অর্থাৎ যিশুর জন্মের সময় প্রকৃত নথিভুক্তি অভিযান হয়নি।, হয়েছিল তাঁর জন্মের কয়েক বছর পরে
তখনও ছিল ‘প্রতিবাদ’ (Christmas)
আজ যেমন এসআইআরের বিরোধিতা তুঙ্গে, তেমনই কুরিনিয়াসের গণনাকাজের বিরুদ্ধেও তীব্র বিদ্রোহ হয়েছিল ইহুদিদের মধ্যে।
তাঁদের আপত্তি ছিল, রোমান শাসন স্বীকার করতে না চাওয়া, কর আদায়ের জন্য ব্যক্তিগত তথ্য সংগ্রহে আপত্তি, পরিচয় নথি নিয়ে ভয় ও বিভ্রান্তি অর্থাৎ নাগরিকদের সমস্যার ধরন তখনও একই ছিল।

আরও পড়ুন: South Kolkata Fire: গভীর রাতে দক্ষিণ কলকাতার বিধ্বংসী আগুন
পরিচয় নথিভুক্তির প্রশ্নে অনিশ্চয়তা
পরিচয়ের প্রশাসনিক নথিভুক্তি মানবসভ্যতার ইতিহাসে সবসময়ই ছিল বিতর্কিত। কারণ, তথ্যের সঠিকতা নিয়ে দুশ্চিন্তা, নথি জমা দিতে না পারলে শাস্তির ভয়, প্রশাসনিক জট, ভুল/ত্রুটির সম্ভাবনা, আমলাতন্ত্রের হারিয়ে যাওয়া পথ, দুই হাজার বছর আগে মেরি-যোসেফ যেমন উদ্বেগ নিয়ে পথ চলেছিলেন, আজকের মানুষেরাও একই উদ্বেগে পথ খুঁজছেন।



