Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচন কমিশন নিয়মিতভাবে ভোটার (SIR ) তালিকা হালনাগাদ এবং সংশোধনের জন্য বিশেষ প্রক্রিয়া চালাবে, যা সাধারণত SIR (Special Intensive Revision) নামে পরিচিত। এই প্রক্রিয়ায় বিভিন্ন সরকারি আধিকারিক বিভিন্ন ভূমিকা পালন করেন, যাতে প্রতিটি ভোটারের তথ্য সঠিকভাবে তালিকায় অন্তর্ভুক্ত হয়।
বিএলও-এর ভূমিকা (SIR )
ব্লক লেভেল অফিসার (SIR ) হল এই প্রক্রিয়ার মূল ভূমিকারধারী। তাঁরা প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে সরাসরি এনুমারেশন ফর্ম বিতরণ করবেন এবং ফর্ম পূরণে সাহায্য করবেন। ফর্ম সংগ্রহ করার পর তা ইআরও বা এইআরও-এর কাছে জমা দিতে হবে। প্রতিটি ভোটারের বাড়িতে কমপক্ষে তিনবার যাওয়া তাঁদের দায়িত্ব। নতুন ভোটারদের ক্ষেত্রে ‘৬ নম্বর ফর্ম’ সংগ্রহ করা হবে। এছাড়া মৃত বা স্থানান্তরিত ভোটারদের তথ্য শনাক্ত করা, ডুপ্লিকেট নাম চিহ্নিত করা এবং শহুরে ও অস্থায়ী ভোটারদের অনলাইনে ফর্ম পূরণে সহায়তা করাও তাঁদের দায়িত্বের অন্তর্ভুক্ত।
ইআরও-এর কাজ (SIR )
ইনচাজ রিটার্নিং অফিসার ভোটার তালিকা তৈরি এবং সংশোধন প্রক্রিয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন। তাঁরা ভোটারদের দাবি ও আপত্তি শুনবেন এবং সব প্রক্রিয়ার শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন। ইআরও-কে সহায়তা করে থাকেন এইআরও, যাঁরা প্রশাসনিক ও সংগঠনিক কাজ তদারকি করেন।

জেলাশাসক ও সিইসির ভূমিকা
প্রতিটি জেলার জেলা নির্বাচনী আধিকারিক বা জেলাশাসক ইআরও-র সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম আপিল শুনবেন। এর পরে, সর্বোচ্চ পর্যায়ে মুখ্য নির্বাচনী কমিশনার (CEC) জেলা নির্বাচনী আধিকারিকের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় আপিল গ্রহণ করবেন।
আরও পড়ুন: Gold Rate Today: আজ শহরে সোনার দর কত?
সময়সূচি
SIR প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করা হয়। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা এবং এনুমারেশন ফর্ম সংগ্রহ করা হবে। এরপর ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে। ভোটাররা ৮ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন। যাদের নাম তালিকায় বাদ পড়েছে, তাদের আবেদন নিয়ে শুনানি হবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। সব প্রক্রিয়া শেষ হলে ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।


